ব্যাগি ক্যাপ—ক্যাপ, হেরিটেজ, প্রাইড
টাইগার্স ডেনের একটা সাদা রঙের টেবিলে সাজানো ভিন্ন ভিন্ন রঙের আটটি ব্যাগি ক্যাপ। ব্যানারে লেখা ‘ফার্স্ট ক্লাস ব্যাগি ক্যাপ প্রেজেন্টেশন সেরেমনি। সেই লেখার একটু নিচেই লেখা ক্যাপ, হেরিটেজ, প্রাইড। প্রথম শ্রেণির ক্রিকেটে সাবেক অধিনায়করা বসে আছেন চেয়ারে। তাদের সঙ্গী জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আগামী মৌসুমে আট বিভাগকে নেতৃত্ব দিতে যাওয়া ৮ অধিনায়ক। একই অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স ও স্পিন বোলিং পরামর্শক মুশতাক আহমেদ।