সব ধরনের ক্রিকেট থেকে শফিউলের অবসর
সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শফিউল ইসলাম। ফেসবুকে এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছেন বাংলাদেশের এই পেসার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্দেশনা অনুযায়ী চলতি বিপিএলে খেলছেন না শফিউল।
সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শফিউল ইসলাম। ফেসবুকে এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছেন বাংলাদেশের এই পেসার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্দেশনা অনুযায়ী চলতি বিপিএলে খেলছেন না শফিউল।
ম্যাচের প্রথম ওভারে ১০ রান দেয়ার পর আর বোলিংয়ে ফেরা হয়নি সাকিব আল হাসানের। ব্যাট হাতে টানা দ্বিতীয় ম্যাচে ত্রিশ ছুঁলেও এবার দলকে জেতাতে পারেননি তিনি। ব্যাটিং ধসে লক্ষ্যেই পৌঁছাতে পারেনি এমআই এমিরেটস। সুযোগ কাজে লাগিয়ে আইএল টি–টোয়েন্টির চতুর্থ আসরের শিরোপা জিতে নেয় ডেজার্ট ভাইপার্স।
২০১৪ সালে প্রথমবার মুস্তাফিজুর রহমানকে দেখেছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ আশিকুর রহমান। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ এই পেসারকে ঘরোয়া একটি টুর্নামেন্টে খেলাতে নিয়ে এসেছিলেন। সে সময় মুস্তাফিজকে আলাদা করে বিশেষ কিছু মনে হয়নি আশিকের কাছে।
জয়ের জন্য শেষ ওভারে ঢাকা ক্যাপিটালসের প্রয়োজন ছিল ১০ রান। উইকেটে ছিলেন ঝড়ো হাফ সেঞ্চুরি করা মোহাম্মদ মিঠুন এবং সাব্বির রহমান। প্রথম পাঁচ বলে মাত্র তিন রান মুস্তাফিজুর রহমান। সাব্বির রহমান শেষ বলে সাত রান লাগলে নেন কেবল দুই রান। রংপুর রাইডার্স ম্যাচটি জিতে পাঁচ রানে।
টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বদলে অন্য ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে তির্যক মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া।
টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বদলে অন্য ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধ বিবেচনা করতে পারে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এখনো আইসিসির আনুষ্ঠানিক বৈঠক হয়নি বা চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে ক্রিকবাজের সূত্র মতে, সহ–আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ সরানোর প্রস্তাব পুরোপুরি নাকচ করেনি সংস্থাটি।
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৯ উইকেটের অনায়াস জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। নাইম শেখ এবং অ্যাডাম রসিংটনের ঝড়ো হাফ সেঞ্চুরিতে ২৪ বল হাতে রেখে এই জয় পেয়েছে চট্টগ্রাম।
ভারতীয়দের তোপের মুখে নিরাপত্তা শঙ্কায় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটির এমন সিদ্ধান্তের পর প্রশ্ন উঠছে যারা একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারে না তারা পুরো বাংলাদেশ দলকে কীভাবে নিরাপত্তা দেবে। লিটন দাস-তানজিদ হাসান তামিমদের নিরাপত্তা নিশ্চিত করতে আইসিসিতে চিঠি দিয়েছে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লিটন দাস চোটে পড়ায় সবশেষ এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন জাকের আলী অনিক। ডানহাতি ব্যাটার সেরে উঠতে না পারায় লিটনের পরিবর্তে আফগানিস্তান সিরিজেও বাংলাদেশের অধিনায়ক ছিলেন তিনি। অথচ মাস তিনেক পরে উইকেটকিপার ব্যাটার জাকের জায়গায় পেলেন না বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে। লিটনকে অধিনায়ক ও সাইফ হাসানকে সহ-অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তোপের মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে না দেয়ায় ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার ঝুঁকি দেখছেন আসিফ নজরুল। এমন পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো যাতে ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করা হয় এজন্য আইসিসিকে চিঠি দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। যদিও এত অল্প সময়ের মধ্যে বাংলাদেশের ম্যাচ সরানোর সুযোগ দেখছে না বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এমন দাবি তুলে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার হুমকি দেয় ভারতের বেশ কিছু ধর্মীয় সংগঠন ও রাজনৈতিক দল। তাদের তোপের মুখে শেষ পর্যন্ত বিসিসিআইয়ের নির্দেশে বাঁহাতি পেসারকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজকে আইপিএল খেলতে দিতে না পারলেও বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ঠিকই জায়গা দিয়েছে ভারত। তাদের এমন দ্বিচারিতায় অবাক হয়েছেন রশিদ লতিফ।
প্রয়োজনীয় বিস্তারিত তথ্য না থাকায় মুস্তাফিজুর রহমান আইপিএল ইস্যু ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে যাওয়া নিয়ে মন্তব্য করতে চাননি আমিনুল ইসলাম বুলবুল। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, ক্রিকেটারদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনে আইসিসিতে যোগাযোগ করবেন। বোর্ড পরিচালকদের আলোচনার পর আইসিসিতে চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।