তানজিদের বিদায়ের পর পেশোয়ারে যোগ দিলেন ভিন্স
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমি দলে যুক্ত হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার জেমস ভিন্স। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি ইতোমধ্যে স্কোয়াডে যোগ দিয়েছেন এবং ম্যাচ খেলার জন্যে প্রস্তুত আছেন।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমি দলে যুক্ত হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার জেমস ভিন্স। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি ইতোমধ্যে স্কোয়াডে যোগ দিয়েছেন এবং ম্যাচ খেলার জন্যে প্রস্তুত আছেন।
বিপিএলের সর্বশেষ আসরে সিলেট টাইটান্সের হয়ে খেলেছিলেন নাসুম আহমেদ। পুরো টুর্নামেন্টে খেললেও সম্পূর্ণ পারিশ্রমিক বুঝে পাননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নাসুম জানান তিনি এখনও ৩৫ লাখ টাকা পান সিলেট টাইটান্সের কাছে। এ নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট টাইটান্স কতৃপক্ষ। তারা সেখানে নিজের অবস্থান পরিষ্কার করেছে। সেই সংবাদ বিজ্ঞপ্তি পাঠকদের সুবিধার্থে হুবহু তুলে ধরা হলোঃ
বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে নিউজিল্যান্ড দলের একাংশ। সোমবার রাতেই ১১টার দিকে নিউজিল্যান্ড দলের বাকি সদস্যরা আসবেন বলে জানা গেছে।
নিউজিল্যান্ডের সামনে বাংলাদেশ সফরে অপেক্ষা করছে ভিন্ন এক বাস্তবতা। সময়ের দিক থেকে দুই দেশের আবহাওয়ায় যেমন পার্থক্য, তেমনি মাঠের খেলাতেও থাকছে আলাদা চ্যালেঞ্জ। সেখানে গ্রীষ্মের শেষভাগ, আর বাংলাদেশে গরমের শুরু, তাপমাত্রার এই পার্থক্য মানিয়ে নেয়াটাই প্রথম পরীক্ষা হতে পারে সফরকারীদের জন্য।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ২০ বছর বয়সী ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস।
মুলতান সুলতান্সের বিপক্ষে পাওয়া চোটে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেছেন পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারের বদলি হিসেবে চারিথ আসালাঙ্কাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমনের শারীরিক অবস্থার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যস্ত থাকায় তাকে বিশ্রাম দেয়া হয়েছে। তার অনুপস্থিতিতে কিউইদের নেতৃত্ব দেবেন টম লাথাম। একই সঙ্গে দলে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন নতুন ক্রিকেটার। দলেও ফিরেছেন বেশ কয়েকজন পুরাতন ক্রিকেটার।
প্রতিপক্ষের চাপ বাড়ানোর সঙ্গে ইনিংসের শুরুতে পেশোয়ার জালমিকে উইকেট এনে দিচ্ছেন শরিফুল ইসলাম। মিডল ওভারে কাজটা করছেন নাহিদ রানা। পেশোয়ারের জয়ে নিয়মিতই অবদান রাখছেন বাংলাদেশের দুই পেসার। চাপের মুখে প্রায়শই উইকেট এনে দেওয়ায় নাহিদ ও শরিফুলের প্রশংসা করেছেন জেপি ডুমিনি।
মুলতান সুলতান্সের বিপক্ষে পাওয়া চোটে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেছেন পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারের বদলি হিসেবে চারিথ আসালাঙ্কাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
পাকিস্তান সুপার লিগে অংশ নেওয়া দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানার অনাপত্তিপত্রের (এনওসি) মেয়াদ একদিন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলমান টুর্নামেন্টে তাদের ফ্র্যাঞ্চাইজির অনুরোধের পরই এই সিদ্ধান্ত নেয়া হয়।
প্রথম দুই ওভারে আঁটসাঁট বোলিং করা মুস্তাফিজুর রহমান কোটার শেষ ওভারে ৩ বলে নিলেন ২ উইকেট। একটা সময় খরুচে মনে হলেও বাঁহাতি পেসার শেষটা করেছেন দারুণভাবে। পেশোয়ার জালমির বিপক্ষে ৪ ওভারে ৩০ রান খরচায় শিকার করেছেন দুইটি উইকেট। মুস্তাফিজের মতো বল হাতে আলো ছড়িয়েছেন শরিফুল ইসলাম ও নাহিদ রানা। দুজনই নিজেদের প্রথম ওভারে এসে উইকেটের দেখা পেয়েছেন।
গত বেশ কিছুদিন ধরেই জল্পনা কল্পনা চলছে আবারও বাংলাদেশের জার্সিতে খেলবেন সাকিব আল হাসান। পাকিস্তান সিরিজ থেকেই গুঞ্জন ছিল বাংলাদেশ দলে জায়গা পাবেন সাকিব। তবে তেমনটা হয়নি। এবার নিউজিল্যান্ড সিরিজের দলেও জায়গা হলো না সাকিবের।