বিপিএলে ঢাকার মেন্টর হয়ে আসছি, আপনাদের সঙ্গে দেখা হবে: শোয়েব
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই পেসারকে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে। বাংলাদেশে আসার জন্যে মুখিয়ে আছেন কিংবদন্তি এই ক্রিকেটার।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই পেসারকে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে। বাংলাদেশে আসার জন্যে মুখিয়ে আছেন কিংবদন্তি এই ক্রিকেটার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুজন করে দেশি এবং বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার সুযোগ পাচ্ছে। সেই সুযোগটা কাজে নিয়ে দেশি ক্রিকেটার হিসেবে দুই স্পিনার শেখ মেহেদী ও তানভির ইসলামের সঙ্গে আগেই চুক্তি করেছে চট্টগ্রাম রয়্যালস। তাদের দুজনের সঙ্গে একজন বিদেশি স্পিনারও দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ২০ দলের টুর্নামেন্ট মাঠে গড়াতে এখনো আড়াই মাস বাকি। ৭ ফেব্রুয়ারি থেকে পর্দা উঠতে যাচ্ছে বিশ্বকাপের গ্রুপিং ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে গ্রুপ অব ডেথে জায়গায় পেয়েছে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে লিটন দাসদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।
আগামী ২৭ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল চারটা নাগাদ দিল্লিতে নারী আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের জন্য ২২৭ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। ১৯৪ ভারতীয় ক্রিকেটারের সঙ্গে আছেন ৮৩ জন বিদেশি। নারী ওয়ানডে বিশ্বকাপে আলো ছড়িয়ে নিলামে নাম দিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। মারুফা আক্তারের সঙ্গে আছেন রাবেয়া খান ও স্বর্ণা আক্তার।
প্রথম শ্রেণির ক্রিকেটে তিনশ উইকেটের মাইলফলক অর্জন করেছেন শুভাগত হোম। তার এমন কৃতিত্বের ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন আল আমিন জুনিয়র। যদিও নিষ্প্রাণ ড্র হয়ে খুলনা-ময়মনসিংহের এই ম্যাচটি। দিনের আরেক খেলায় তানভির ইসলামের সাত উইকেটের ম্যাচে বরিশালকে ছয় উইকেটে হারিয়েছে ঢাকা।
আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। কক্সবাজারে দুই দলের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। সফরের পুরো সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ২৩ নভেম্বর হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরের নিলাম। তবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আগামী আসরের নিলাম নির্ধারিত সময়ে হচ্ছে না। নতুন সূচিতে ৩০ নভেম্বর বিকেল তিনটায় হোটেল রেডিসন ব্লুতে হবে বিপিএল নিলাম।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের মধ্য দিয়ে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে আত্মপ্রকাশ করেছেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলে ইতোমধ্যেই ইতিবাচক প্রভাব রাখতে শুরু করেছেন তিনি। যদিও তাকে নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না আব্দুর রাজ্জাক।
টি-টোয়েন্টিতে চলতি বছর পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর এবার আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে লিটন কুমার দাসের দল।
রাইজিং স্টার্স এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে গেলেও নিজের সেই ভুল থ্রো নিয়েই বেশি আলোচনায় আছেন আকবর আলী। এমনকি দেশে ফিরেও বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক স্বীকার করেছেন, এমন ভুলের কোনো ব্যাখাই নেই তার কাছে!
গত ১১ অক্টোবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজির জন্য ১০টি অঞ্চলের নাম প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কুমিল্লার সঙ্গে প্রথমবার ছিল নোয়াখালী ও ময়মনসিংহ। ওই সময় নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে চেয়েছিল বাংলা মার্ক লিমিটেড।
জাতীয় দলের খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় ব্যবহার না করার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এ নির্দেশনা ক্রিকেটার-ফুটবলারসহ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সব খেলোয়াড়দের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সোমবার (২৪ নভেম্বর) এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রীড়া পরিষদ।