মাঠে বসে ফ্রিতে পাকিস্তান সিরিজ দেখার সুযোগ দিল বিসিবি

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
নাজমুল হোসেন শান্ত ও শান মাসুদ
নাজমুল হোসেন শান্ত ও শান মাসুদ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান দল এখন বাংলাদেশে। দুই দলই ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। এরই মধ্যে দর্শকদের সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশেষ করে শিক্ষার্থীদের জন্য ফ্রিতে খেলা দেখার সুযোগ করে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তাদের জন্য এই সিরিজে বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে তামিম ইকবালের বোর্ড।

নিজ নিজ স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্ম পরা এবং বৈধ পরিচয়পত্র নিয়ে আসা শিক্ষার্থীরা নির্ধারিত গ্যালারিতে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন নিম্নলিখিত পাকিস্তানের বিপক্ষে সিরিজের দুই ভেন্যুতেই।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ৮ থেকে ১২ মে। আর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ থেকে ২০ মে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

একই সুবিধা পাবেন ১৫ বছরের নিচে এবং বেসরকারি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণরত শিক্ষার্থীরাও। স্টেডিয়ামে বিনামূল্যে প্রবেশের জন্য তাদের অবশ্যই নিজ নিজ একাডেমির নির্ধারিত পোশাক পরে আসতে হবে।

আরো পড়ুন: