টি-টোয়েন্টি সিরিজের দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া
বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। অলরাউন্ডার নিখিল চৌধুরীকে অন্তর্ভুক্ত করেছে সফরকারীরা। তিনি শুক্রবার ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দেবেন এবং সিরিজের প্রস্তুতি শুরু করবেন।