বাংলাদেশের আগামী তারকা পেসার ও স্পিনার খুঁজবে 'রবি বোলার হান্ট'
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে যৌথভাবে 'রবি বোলার হান্ট' নামের দেশব্যাপী কর্মসূচি শুরু করেছে রবি আজিয়াটা পিএলসি। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় নারী ও পুরুষ পেসার ও স্পিনারদের খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।