কোয়াবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১০, ভোট হবে কেবল সভাপতি পদে
ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ক একটি সংগঠন। গত বছরের আগস্টের পর থেকেই ক্রিকেটারদের এই সংগঠনটির কার্যক্রম একরকম বন্ধ হয়ে আছে। এবারের নির্বাচনের মাধ্যমে সংগঠনটিকে পুনরায় জাগিয়ে তোলা হচ্ছে।