বাংলাদেশের ব্যাটিংয়ে ঘাটতি দেখছেন মালিক
আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরের আগে নিজেদের ঝালিয়ে নিতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। উপমহাদেশের দলগুলো খেলছে এশিয়া কাপে। বাংলাদেশ হংকং চায়নার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে। এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।