আফগানিস্তানকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ
সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে দুই উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ সিরিজে একটি ম্যাচ বাকি থাকতেই জিতে নিয়েছে জাকের আলী অনিকের দল। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও লক্ষ্য তাড়ায় হারের শঙ্কা তৈরি হয়েছিল বাংলাদেশের। আর এই ম্যাচেও স্নায়ুর চাপ সামলে টেল এন্ডারদের সহায়তায় বাংলাদেশকে ম্যাচ জেতান নুরুল হাসান সোহান।