মারুফাকে নিয়ে নেই শঙ্কা, খেলবেন পরের ম্যাচে
নারী ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন পেসার মারুফা আক্তার। ৪ উইকেটে হারের ম্যাচে ৫ ওভারে মাত্র ২৮ রান খরচ করে দুটি উইকেট নিয়েছিলেন তিনি।
নারী ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন পেসার মারুফা আক্তার। ৪ উইকেটে হারের ম্যাচে ৫ ওভারে মাত্র ২৮ রান খরচ করে দুটি উইকেট নিয়েছিলেন তিনি।
২০২৭ সালে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্ব আসরে নিজেদের জায়গা নিশ্চিত করতে সেই সবছরের ৩১ মার্চের মধ্যে আইসিসি র্যাঙ্কিংয়ে আটের মধ্যে থাকতে হবে বাংলাদেশ দলকে। চলতি বছর আর দুটি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। এবার দুই দল মাঠে নামছে ওয়ানডের লড়াইয়ে। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশ দলের। এবার অবশ্য ঘুরে দাঁড়াতে চাইবে মেহেদী হাসান মিরাজের দল।
এশিয়া কাপ দিয়ে তিনি যে দীর্ঘ তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। পরিচয় উইকেটরক্ষক ব্যাটার হলেও তাকে উইকেটের পেছনে দেখা যায়নি। খেলেছেন শুধু লোয়ার মিডল অর্ডার ব্যাটার হিসেবে। আবুধাবিতে এশিয়া কাপের গ্রুপপর্বে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে সুযোগ পেয়েই ব্যাট হাতে ঝলক দেখিয়েছিলেন তিনি।
পাকিস্তানকে উড়িয়ে দিয়ে নারী বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে অল্প রানে গুটিয়ে গেলেও দারুণ লড়াই করেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪ উইকেটের ব্যবধানে হারতে হয়েছে টাইগ্রেসদের। আগে ব্যাট করে ১৭৮ রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ২৩ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।
মঙ্গলবার আসন্ন বাংলাদেশ সফরের জন্য টেস্ট ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। টেস্ট দলে রয়েছে একাধিক চমক। টেস্ট দলে ডাক পেয়েছেন চার নতুন মুখ। কেড কারমাইকেল, লিয়াম ম্যাককার্থি, জর্ডান নিল ও স্টিফেন ডোহেনি প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন।
নির্বাচনে জয়ী হয়ে বিসিবি পরিচালক হয়েছেন চার সাবেক ক্রিকেটার। আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদের সঙ্গে বিসিবিতে এসেছেন আব্দুর রাজ্জাক ও খালেদ মাসুদ পাইলট। রাজ্জাক এর আগে পরিচালক হিসেবে না হলেও নির্বাচক হিসেবে কাজ করেছেন।
বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-২ থেকে ক্লাব ক্রিকেট থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন শানিয়ান তানিম। রংপুর রাইডার্সের কল্যাণে এই ক্রিকেট সংগঠক ক্রিকেট অঙ্গনে বেশ পরিচিত। তিনি রংপ্রু রাইডার্সের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তিনি বিসিবিতে বড় দায়িত্ব পালন করতে চলেছেন।
ভিসা জটিলতার কারণে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়া হয়নি সৌম্য সরকারের। এবার ভিসা জটিলতায় পড়েছেন ওয়ানডে দলে থাকা নাইম শেখ। জানা গেছে এই ওপেনারের ভিসা এখনও আসেনি।
অক্টোবরের শেষদিকে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে আসবে ক্যারিবীয়রা। কয়েকদিন আগেই আসন্ন এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সেখানে কিছুটা পরিবর্তন এনেছে। আগামী ১৫ অক্টোবর সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশে পৌছাবে ওয়েস্ট ইন্ডিজ দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবশেষ পরিচালনা পর্ষদের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন নাজমুল আবেদিন ফাহিম। নতুন পরিচালনা পর্ষদের নতুন কমিটিতেও একই দায়িত্বে আছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দায়িত্ব নিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ইফতেখার রহমান মিঠু।
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে পরিবর্তন এসেছে। গতকাল বিসিবির নির্বাচনের পর এনএসসি তাদের এক মনোনীত পরিচালক ইসফাক আহসানকে বাদ দেয়। আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে।