আমাদের ব্যাটিং দূর্বলতা একদম এক্সপোজ হয়ে গেছে: লিপু
টপ অর্ডার, মিডল অর্ডার কিংবা লোয়ার অর্ডার— আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে জ্বলে উঠতে পারেনি কেউই। তৃতীয় ও শেষ ম্যাচে তো সাইফ হাসান ছাড়া বাকিরা সবাই ছিলেন আসা-যাওয়ার মিছিলেন। ব্যাটারদের ব্যর্থতার ছাপ পড়েছে সিরিজের ফলাফলেও। তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিকদের ব্যর্থতায় আফগানদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। গাজী আশরাফ হোসেন লিপু মনে করেন, বাংলাদেশের ব্যাটিং দুর্বলতা এক্সপোজ হয়ে গেছে।