ঈদের ছুটি শেষে অনুশীলন শুরু বাংলাদেশের
ঈদ উল আযহার ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্ম ব্যস্ত মানুষেরা। অন্য সবার মতো নিজেদের কাজে অর্থাৎ অনুশীলনে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ৯ জুন (সোমবার) থেকে শুরু হয়েছে দুই দিনের অনুশীলন ক্যাম্প।