মিরাজের ১০ উইকেটের ম্যাচে বাংলাদেশ হারল ৩ উইকেটে
নাজমুল হোসেন শান্ত এবং জাকের আলী অনিকের হাফ সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অল আউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৯১ রান করা দলটি জিম্বাবুয়েকে লক্ষ্য দেয় ১৭৪ রানের। মেহেদী হাসান মিরাজের অনবদ্য বোলিংয়ে ম্যাচটি জয়ের খুব কাছে গিয়েও তিন উইকেটে হেরেছে বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে মিরাজ নেন ১০ উইকেট। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট নেন তিনি। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে।