বোলিংয়ে এসেই মুস্তাফিজের উইকেট

পিএসএল
উইকেট প্রাপ্তির পর মুস্তাফিজুর রহমান, ফাইল ফটো
উইকেট প্রাপ্তির পর মুস্তাফিজুর রহমান, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

বোলিংয়ে এসেই মুস্তাফিজের উইকেট

নিজের প্রথম ওভারে এক রান দেওয়ার পাশাপাশি একটি উইকেটও নিয়েছিলেন মুস্তাফিজ। দ্বিতীয় ওভারে খরচা করেছেন ৫ রান। প্রথম দুই ওভারে কোনো বাউন্ডারি হজম করেননি বাঁহাতি এই পেসার।

বোলিংয়ে এসেই মুস্তাফিজের উইকেট

ইনিংসের অষ্টম ওভারে প্রথমবার মুস্তাফিজুর রহমানকে বোলিংয়ে আনেন শাহীন শাহ আফ্রিদি। বোলিংয়ে এসেই তৃতীয় বলে উইকেট আদায় করে নিয়েছেন বাংলাদেশের তারকা পেসার। মুস্তাফিজের বলে এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন সাদ বেগ। নিজের প্রথম ওভারে ১ রান খরচায় এক উইকেট নিয়েছেন ফিজ।

এক ছক্কায় শেষ পারভেজ ইমন

পিএসএল অভিষেকটা ভালো হয়নি পারভেজ হোসেন ইমনের। তবুও দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। তবে করাচি কিংসের বিপক্ষেও ব্যর্থ তিনি। এক ছক্কায় ১২ বলে ১২ রান করে আউট হয়েছেন পারভেজ ইমন।

মুস্তাফিজ-ইমনকে নিয়ে ব্যাটিংয়ে লাহোর

প্রথম ম্যাচ জয়ের পর করাচি কিংসের বিপক্ষে মাঠে নেমেছে লাহোর কালান্দার্স। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই ম্যাচটিতে করাচির বিপক্ষে টস জিতেছেন লাহোরের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফ্রিদি। একাদশে একটি পরিবর্তন এনেছে লাহোর। আসিফ আলীকে বাদ দিয়ে উসামা মিরকে দলে নিয়েছে লাহোর।

আরো পড়ুন: