কথা রাখলেন হার্দিক

আইপিএল
গ্রাউন্ডসম্যানদের সঙ্গে হার্দিক পান্ডিয়া
গ্রাউন্ডসম্যানদের সঙ্গে হার্দিক পান্ডিয়া
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মাঠের ক্রিকেটকে জীবন্ত করে রাখতে সবচেয়ে বেশি অবদান থাকেন গ্রাউন্ড স্টাফদের। অনেক সময় বৃষ্টিতে খেলা বন্ধ হলে তাদের কার্যক্রম চোখে পড়ে দর্শকদের। না হলে বেশিরভাগ সময়ই তারা থাকেন আড়ালে।

এই গ্রাউন্ডসম্যানদের হাতেই আর্থিক পুরস্কার তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন হার্দিক পান্ডিয়া। তিনি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফদের প্রত্যেককে ১০ হাজার রুপি করে পুরস্কার দিয়েছেন।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই মাঠেই কঠোর অনুশীলন করেছিলেন হার্দিক। সেই সময়ের সহযোগিতার স্বীকৃতি হিসেবে তাদের হাতে অর্থ তুলে দিয়েছেন ভারতীয় এই অলরাউন্ডার।

বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে লম্বা সময় কঠোর অনুশীলনে ব্যস্ত ছিলেন হার্দিক। মুম্বাইয়ের এই ঐতিহাসিক ভেন্যুতে প্রায়ই গভীর রাত পর্যন্ত চলত তার অনুশীলন।

সে সময় মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনে থাকা গ্রাউন্ড স্টাফরা অতিরিক্ত সময় কাজ করে পিচ ও অন্যান্য জিনিস দেখে রাখতেন। তাদের এই নিষ্ঠা ও পরিশ্রমে মুগ্ধ হয়ে অনুশীলন ও টুর্নামেন্ট শেষ হলে পুরস্কৃত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন পান্ডিয়া।

সেই কথা রেখেই আইপিএলের আগে স্টেডিয়ামে ফিরে এসে নিজ হাতে স্টাফদের মধ্যে চেক ও উপহার তুলে দেন। সেই ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রায় ১০ থেকে ১১ জন গ্রাউন্ডসম্যান হার্দিকের দেয়া পুরস্কার পেয়েছেন

আরো পড়ুন: