বাংলাদেশের বিশ্বকাপ বয়কট, আসিফ নজরুলকে দায় দিচ্ছে তদন্ত কমিটি
চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশের। মূলত পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স বাদ দেয়ার পর নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ভারতে খেলতে যায়নি বাংলাদেশ। তৎকালীন অন্তর্বর্তী সরকারের চাওয়া ছিল আইসিসি যেন বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়।