দায়িত্ব নেয়ার আগেই ইংল্যান্ডে কাজ শুরু ফ্লেমিংয়ের
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে এখনও প্রায় তিন মাস বাকি। তবে তার আগেই ইংল্যান্ডের টেস্ট দলের কাজ শুরু করে দিয়েছেন স্টিফেন ফ্লেমিং। দুই সপ্তাহের সংক্ষিপ্ত সফরে সোমবার ইংল্যান্ডে পৌঁছেছেন নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সীমিত ওভারের সিরিজেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।