‘এটা কেবল শুরু’, ২ বছরে চারটি বৈশ্বিক শিরোপা জেতা নিয়ে রোহিত
বর্তমানে দারুণ সাফল্যের সময় পার করছে ভারতীয় ক্রিকেট। মেয়েদের ওয়ানডে ক্রিকেটে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, আর ছেলেদের ওয়ানডেতেও সর্বশেষ আইসিসি আসরের শিরোপা তাদের দখলে। টি–টোয়েন্টি ক্রিকেটে প্রথম দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের কৃতিত্বও রয়েছে ভারতের। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের আধিপত্যই যেন স্পষ্ট হয়ে উঠেছে সাম্প্রতিক বছরগুলোতে।