সিরিজ জিতে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের স্বস্তি
ওয়েস্ট ইন্ডিজের পর পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে বেশ খানিকটা স্বস্তিতে বাংলাদেশ। টানা তিন সিরিজ জয়ে র্যাঙ্কিংয়েও মিলেছে স্বস্তি। নয় নম্বরে নিজেদের জায়গা পোক্ত করার পাশাপাশি দশে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুরত্বও বাড়িয়েছে বাংলাদেশ। ধারাবাহিক পারফরম্যান্সে সরাসরি বিশ্বকাপ খেলাটাও হাতের মুঠোয় আসতে শুরু করেছে।