হার্দিককে ২০২৭ বিশ্বকাপের জন্য প্রস্তুত করছে ভারত
আইপিএলের সময় থেকেই মাঠের বাইরে আছেন হার্দিক পান্ডিয়া। চোট কাটিয়ে কবে নাগাদ ফিরবেন সেটারও নিশ্চয়তা নেই। দ্রুতই যে ফিরছেন না সেটা প্রায় নিশ্চিত। কারণ তারকা অলরাউন্ডারকে দ্বিপাক্ষিক সিরিজে ফেরানোর তাড়না নেই ভারতের। বরং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য পুরোপুরি ফিট হার্দিককে প্রস্তুত করতে ভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।