‘তারা মেশিনও নয়, আখও নয়’, ক্রিকেটারদের নিয়ে গাভাস্কারের কড়া বার্তা
ভারতীয় ক্রিকেটে একের পর এক সিরিজ, টুর্নামেন্ট আর ঠাসা সূচির মাঝে ক্রিকেটারদের বিশ্রামের সুযোগ ক্রমেই কমছে। তার প্রভাব পড়ছে শরীরে, বাড়ছে চোটের ঝুঁকি; একই সঙ্গে ব্যস্ত আন্তর্জাতিক সূচির চাপে ঘরোয়া ক্রিকেটও হারাচ্ছে গুরুত্ব। এমন সময়ে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন সুনীল গাভাস্কার। তার মতে, ক্রিকেটারদের সামর্থ্যের শেষটুকুও নিংড়ে নেওয়ার আগে তাদের মানুষ হিসেবে ভাবার সময় এসেছে।