পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন নাহিদ
আগামী মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে নাহিদ রানাকে। অনাপত্তি পত্র (এনওসি) দেওয়া হয়নি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশে খেলার জন্যও। তবে পেশোয়ার জালমির অনুরোধে ফাইনাল খেলার এনওসি পেয়েছেন নাহিদ। বিষয়টি নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার জাভেদ আফ্রিদি। তিনি নিশ্চিত করার কিছুক্ষণ পর বিসিবিও আনুষ্ঠানিক বিবৃতিতে এমনটা জানিয়েছে।