তৃতীয় ওভারে মিতব্যয়ী শরিফুল
নিজের প্রথম দুই ওভারে ১৫ রান দিয়েছিলেন শরিফুল। পাওয়ার প্লের শেষ ওভারে আবারও বাঁহাতি পেসারকে বোলিংয়ে আনেন বাবর আজম। সেই ওভারে মাত্র ৫ রান দিয়েছেন তিনি।
দুই ওভারেও উইকেটশূন্য শরিফুল
প্রথম ওভারে ৭ রান দিয়েছিলেন শরিফুল। দ্বিতীয় ওভারে বাংলাদেশের পেসার দিয়েছেন ৮ রান। দুইটি সিঙ্গেলের সঙ্গে একটি চার ও একটি ডাবল নিয়েছেন ইয়াসির ও রিজওয়ান। ২ ওভার বোলিং করলেও এখনো উইকেটের দেখা পাননি শরিফুল।
৭ রানের ওভারে পিএসএল শুরু শরিফুলের
পিন্ডিজের বিপক্ষে ইনিংসের প্রথম ওভারেই শরিফুল ইসলামের হাতে বল তুলে দেন অধিনায়ক বাবর আজম। পেশোয়ার জালমির হয়ে শুরুটা ভালো করেছিলেন শরিফুল। নিজের প্রথম চার বল থেকেই ডট আদায় করেছিলেন তিনি। তবে পঞ্চম বলে ছক্কা হজম করেছেন বাঁহাতি এই পেসার। শেষ বলে অবশ্য কোনো রান নিতে পারেননি ইয়াসির খান। একটি ওয়াইডসহ প্রথম ওভারে ৭ রান দিয়েছেন শরিফুল।
পিন্ডিজ— মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির খান, আব্দুল্লাহ ফজল, কামরান গুলাম, স্যাম বিলিংস, ড্যারিল মিচেল, আমাদ বাট, রিশাদ হোসেন, নাসিম শাহ, মোহাম্মদ আমির এবং আসিফ আফ্রিদি।
পেশোয়ার জালমি— বাবর আজম, মোহাম্মদ হারিস, কুশল মেন্ডিস, অ্যারন হার্ডি, ফারহান ইউসুফ, মিচেল ব্রেসওয়েল, আব্দুল সামাদ, আমির জামাল, শরিফুল ইসলাম, সুফিয়ান মুকিম ও আলী রাজা।