পাকিস্তানের অধিনায়ককে আলিঙ্গন করে আলোচনায় জেমিমাহ
ইংল্যান্ডে চলমান ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তানের দুই নারী ক্রিকেটারের একটি মুহূর্ত ঘিরে আলোচনা শুরু হয়েছে। ম্যাচ শেষে ভারতের জেমিমাহ রদ্রিগেজ ও পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে আলিঙ্গন করেন। সেই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।