আমার শরীর দীর্ঘ বিরতি নিতে পারে না: সিরাজ
জসপ্রিত বুমরাহ না থাকলে ভারতের পেস আক্রমণের গুরুদায়িত্ব থাকে মোহাম্মদ সিরাজের কাধে। গত বছর ইংল্যান্ড সফরে সবচেয়ে বেশি ধকল গেছে এই পেসারের ওপর দিয়ে। ৫ টেস্টে তিনি ১ হাজার ১১৩টি বল করেছেন। যা ১৮৫.৩ ওভারের সমান। সেই সিরিজে ২৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার ছিলেন তিনি।