রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম
বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টস জেতে চট্টগ্রাম রয়্যালস। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী। ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসান তামিমের ব্যাটে ভর করে ১৩৩ রানের পুঁজি সংগ্রহ করে রাজশাহী ওয়ারিয়র্স। সেই লক্ষ্য ৩ বল হাতে রেখেই পেরিয়ে যায় চট্টগ্রাম। ৯ বলে অপরাজিত ১৯ রানের ইনিংস খেলে ম্যাচ জেতানো ইনিংস খেলেন শেখ মেহেদী। ২ রানে অপরাজিত থাকেন আমের জামাল।