অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরের সূচিতে পরিবর্তন
অস্ট্রেলিয়ার আসন্ন শ্রীলঙ্কা সফর সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। আগে প্রকাশিত সেই সূচিতে দুটি টেস্টের সাথে কেবল একটি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল দুই দলের। এবার সেখানে একটি ওয়ানডে বাড়ানো হয়েছে।
অস্ট্রেলিয়ার আসন্ন শ্রীলঙ্কা সফর সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। আগে প্রকাশিত সেই সূচিতে দুটি টেস্টের সাথে কেবল একটি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল দুই দলের। এবার সেখানে একটি ওয়ানডে বাড়ানো হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে সহসাই ফিরতে পারছেন না অ্যানরিখ নরকিয়া। পিঠের চোটের কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না সাউথ আফ্রিকার এই ফাস্ট বোলারের। ইনজুরি আক্রান্ত হলেও তাকে নিয়ে স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অর্ধেকটা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পারিশ্রমিক পাননি দুর্বার রাজশাহীর স্থানীয় ক্রিকেটাররা। পারিশ্রমিক না পেয়ে চট্টগ্রামে অনুশীলন বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তাসকিন আহমেদ-এনামুল হক বিজয়রা। সারাদিন এমন খবর গণমাধ্যমে ঘুরলেও তা অস্বীকার করেছে রাজশাহী। দলটির পক্ষ থেকে জানানো হয়, ব্যস্ত সূচির কারণে বিশ্রাম চেয়েছিলেন ক্রিকেটাররা।
ম্যাচ জিততে শেষ ৫ ওভারে ৭১ রান করতে হতো রংপুর রাইডার্সকে। উইকেটে ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ থাকায় জয়ের স্বপ্নে বিভোর ছিল ২০১৭ সালের চ্যাম্পিয়নরা। খান জাহানদাদের করা ১৬তম ওভারে ১৬ রান নিয়ে সেই স্বপ্নট আরও জিইয়ে দিয়েছিলেন তারা দুজন। তবে ১৮তম ওভারে ইফতিখারকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শাহীন শাহ আফ্রিদি। ডানহাতি ব্যাটারকে আউট করার পাশাপাশি সেই ওভারে মাত্র ৩ রান দিয়েছিলেন পাকিস্তানের এই পেসার।
ইংলিশ কাউন্টি ক্রিকেট দলের সঙ্গে সব সংস্করণের চুক্তি থাকলে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার ছাড়পত্র পাবেন না ইংল্যান্ডের ক্রিকেটাররা। ইসিবির এমন নিয়মের জেরে হ্যাম্পশায়ারের প্রথম শ্রেণির ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়লেন জেমস ভিন্স। ফলে করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে আর কোনো বাঁধা থাকছে না ইংলিশ এই ক্রিকেটারের।
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জিততে হলে শেষ ওভারে ৪ রান করতে হতো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। উইকেটে ছিলেন ১৫ বলে ২০ রান করা সাদিয়া আক্তার ও ৪ বলে ৮ রান করা হাবিবা ইসলাম পিংকি। তবে ৬ বলে ৪ রানের সমীকরণ মেলাতে গিয়ে প্রথম বলেই আউট হয়েছেন সাদিয়া। বাঁহাতি স্পিনার টিলি কোর্টিন কোলম্যানের বলে রান আউট হয়েছেন তরুণ এই ব্যাটার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বে খেলতে দেখা যাবে সৌম্য সরকারকে। রংপুর রাইডার্সের প্রকাশিত এক ভিডিওতে এমনটা ইঙ্গিত দিয়েছেন এই অলরাউন্ডার। ইনজুরি কাটিয়ে খেলার জন্য অনেকটা ফিট তিনি।
ভারতীয় ক্রিকেটারদের বিদেশ সফরে পরিবার নিয়ে যাওয়ার জন্য কঠোর বিধিনিষেধ ফিরিয়ে আনছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। মাঝে এই নিয়ম সরিয়ে নেয়া হলেও আগে নিয়মিতই বহাল থাকতো এই নিয়ম।
বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেই লিটন দাস। যদিও শেষ সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রানের দেখা পাচ্ছেন তিনি। এই উইকেটরক্ষক ব্যাটারকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিস করবেন তানজিদ হাসান তামিম।
দল না পেয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে অবসর নিয়েছিলেন ইহসানউল্লাহ। ২৪ ঘণ্টা পার না হতেই নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন পাকিস্তানের এই পেসার। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে নিজের এমন কাণ্ডের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।
কয়েকদিন পরই ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে ইংল্যান্ড। এ কারণে আগামী শুক্রবার ভারতের উদ্দেশে রওনা দেবেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। যদিও এই সফরে অনিশ্চিত সাকিব মাহমুদ। এখনও ভারতের ভিসা পাননি এই পেসার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে খেলবেন ডম শিবলি। ইংল্যান্ডের এই টেস্ট ওপেনার ইতোমধ্যেই বাংলাদেশে পৌঁছে গেছেন। চট্টগ্রাম পর্ব থেকে খেলার কথা রয়েছে স্টাইলিস এই ওপেনারের।