বল হাতে ম্যাচ জিতিয়ে বার্ল বললেন, 'অলরাউন্ডার হওয়ার এটাই সৌন্দর্য্য'
রংপুর রাইডার্সকে হারিয়ে দিয়ে বিপিএলের গ্রুপ পর্বের শেষ ভাগে বড় চমক দেখিয়েছে দুর্বার রাজশাহী। এই ম্যাচে বল হাতে চমক দেখিয়েছেন রায়ান বার্ল। যদিও ব্যাট হাতে এদিন প্রথম বলেই আউট হয়েছেন তিনি। এই ম্যাচে প্রায় অজেয় হয়ে ওঠা রংপুরকে ২৪ রানে হারিয়ে প্লে অফের আশা জোরালো করেছে।