দ্য হান্ড্রেডের ড্রাফটে বাংলাদেশের ২৯ ক্রিকেটার
দ্য হান্ড্রেডের কয়েকটি মৌসুমে পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্টে খেলা হয়ে উঠেনি বাংলাদেশের কোনো ক্রিকেটারের। এমনকি ড্রাফটে নাম দিয়েও দল পাওয়া হয়নি কারও। আগামী মৌসুমের আগে প্লেয়ার্স ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের ২৯ পুরুষ ক্রিকেটার। সবশেষ আসরে জাহানারা আলম নাম দিলেও এবার বাংলাদেশের মেয়েদের কেউ নিবন্ধন করেননি।