গুজরাট টাইটান্সের সহকারী কোচ ম্যাথু ওয়েড
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের আগে সহকারী কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ম্যাথু ওয়েডকে নিযুক্ত করেছে গুজরাট টাইটান্স। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের আগে সহকারী কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ম্যাথু ওয়েডকে নিযুক্ত করেছে গুজরাট টাইটান্স। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
সালাউদ্দিন শাকিলের স্লোয়ার ডেলিভারিতে কাভারের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন নাইম শেখ। তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় অলক কাপালির হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে ১৮ চার, ৮ ছক্কা ও ১৪০.৮০ স্ট্রাইক রেটে ১২৫ বলে ১৭৬ রানের ইনিংস খেলা বাঁহাতি এই ওপেনারকে। নাইম যখন ফিরলেন তখন ৩৮.৩ ওভারে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের রান তখন ৪ উইকেটে ৩১০।
ইনিংসের প্রথম বলেই আল আমিন হোসেনের অফ স্টাম্পে পড়ে বেরিয়ে যাওয়া লেংথ ডেলিভারিতে চার মেরে শুরু করেছিলেন নাইম শেখ। চার মেরে রানের খাতা খোলা বাঁহাতি ওপেনার নিজের ব্যাটিং ইনিংসে চার মেরেছেন আরও ১৭টি। চারের সঙ্গে নাইমের ব্যাট থেকে এসেছে ছক্কাও। পুরোপুরি টি-টোয়েন্টি মেজাজের ব্যাটিংয়ে ব্রাদার্স ইউনিয়নের বোলারদের তুলোধুনো করেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার।
কিছুক্ষণ পরেই মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। যেখানে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান হলেও, ভারতের আপত্তির কারণে তাদের ম্যাচগুলো হচ্ছে দুবাই। তাই ফাইনালও পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে না হয়ে হচ্ছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ায় দুবাইতে একটানা খেলছে ভারত। কন্ডিশন সম্পর্কে বেশ ওয়াকিবহাল দলটি। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও নিউজিল্যান্ডের থেকে কিছুটা এগিয়ে আছে দলটি। শক্তিশালী ভারতকে হারিয়ে শিরোপা জিততে চাই ভাগ্যের ছোঁয়া চান মিচেল সান্টনার।
হাইব্রিড মডেলে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত নিজেদের সব ম্যাচ খেলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। যেখানে অন্যদলগুলো দুবাই-পাকিস্তান মিলিয়ে খেলতে হচ্ছে। এমনকি ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে স্বাগতিক পাকিস্তানকেও দুবাই যেতে হয়েছিল। এক্ষেত্রে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে মন্তব্য করেছে ক্রীড়া সংশ্লিষ্ট অনেকেই। নানান সমালোচনার পর গৌতম গম্ভীর, রোহিত শর্মারা এর জবাব দিয়েছেন স্বপক্ষে থেকেই। যদিও ভারতের পেসার মোহাম্মদ শামি উল্লেখ করেছেন, বাড়তি সুবিধা পাচ্ছেন তারা। এদিকে সৌরভ গাঙ্গুলির দাবি, পাকিস্তানে খেলতে না পেরে বরঞ্চ ক্ষতিই হয়েছে ভারতের। দুবাইতে একটানা খেলাটা তাদের নিজেদের ইচ্ছায় নয় বলেই উল্লেখ করেন ভারতের ক্রিকেটের 'মহারাজ'।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসরে কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছিলেন রায়ান টেন ডেসকাট। শিরোপা জেতার পর মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে কলকাতা ছাড়েন নেদারল্যান্ডসের সাবেক ক্রিকেটারও। ভারতের প্রধান কোচের দায়িত্ব নেয়ার পর সহকারী হিসেবে টেন ডেসকাটকে ডেকে নেন গম্ভীর।
প্রায় এক দশক ধরে নিস্তব্ধ হয়ে পড়া তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগের ‘নতুন’ শুরুটা হলো আগুন নিয়ে কসরতের বিশেষ প্রদর্শনীতে। পরবর্তীতে অংশ নিতে যাওয়া ৬০ দলের অধিনায়ককে সততার শপথ বাক্য পাঠ করিয়েছেন নাজমুল হোসেন শান্ত। উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ জানালেন, সহজাত প্রতিভা তুলে আনতে তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগের আড়ালে হবে ‘ট্যালেন্ট হান্ট’।
এপ্রিল-মে মাসে হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার কথা ছিল কর্বিন বশের। জানুয়ারিতে হওয়া প্লেয়ার্স ড্রাফট থেকে সাউথ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডারকে দলেও নিয়েছিল পেশাওয়ার জালমি। তবে ডায়মন্ড ক্যাটাগরি থেকে দল পাওয়া বশের খেলা হচ্ছে না পিএসএলে। পাকিস্তানের টুর্নামেন্টকে ‘ফাঁকি’ দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ওয়ানডে থেকে অবসর নেয়ার পরদিন মিরপুরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সতীর্থদের কাছ থেকে ‘গার্ড অব অনার’ পেয়েছেন মুশফিকুর রহিম। ডানহাতি উইকেটকিপার ব্যাটারের বিদায় উপলক্ষ্যে ম্যাচ শেষে কেকও কেটেছেন ক্রিকেটাররা। ফেসবুকে পোস্ট দেয়া ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিশেষ কিছু করতে দেখা যায়নি। তবে অবসরের দুদিন পর ফারুক আহমেদ নিশ্চিত করেছেন, মুশফিককে বিদায়ী সংবর্ধনা দেয়ার পরিকল্পনা বিসিবি।
২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট ও চট্টগ্রামে টেস্ট খেলেছিল বাংলাদেশ। ২০০৭ সালে অভিষেক হওয়ার পর সেবারই প্রথম মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে রাখা হয়নি কোনো টেস্ট। বছরখানেক পর আরও একবার মিরপুরকে ছাড়াই দুই টেস্টের সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে এবং টেস্টে চালিয়ে যাওয়ার ইচ্ছে থাকলেও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিতে চান না তিনি। ফলে ২০ ওভারের ক্রিকেটের জন্য নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। ফারুক আহমেদ জানিয়েছেন, খুব শিগগিরই জানা যাবে নতুন অধিনায়কের নাম।