দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেলেন চ্যাপম্যান
হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খেলা হচ্ছে না মার্ক চ্যাপম্যানের। তার বিকল্প হিসেবে টিম সেইফার্টকে দলে ভিড়িয়েছে নিউজিল্যান্ড।
হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খেলা হচ্ছে না মার্ক চ্যাপম্যানের। তার বিকল্প হিসেবে টিম সেইফার্টকে দলে ভিড়িয়েছে নিউজিল্যান্ড।
আইপিএল মানেই যেন চার-ছক্কার ফুলঝুরি আর বড় বড় রান। অনেকে মনে করেন রীতিমতো ব্যাটারদের টুর্নামেন্ট হয়ে উঠেছে ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ। এমন অবস্থায় আইপিএলের সীমানার আকার ছোটো করার পরামর্শ দিয়েছেন সাবেক ভারতীয় ব্যাটার সুনীল গাভাস্কার।
অশ্বিনী কুমারের অফ স্টাম্পের বাইরের ফুলার লেংথ ডেলিভারিতে আড়াআড়িভাবে খেলতে চেয়েছিলেন আজিঙ্কা রাহানে। টাইমিংয়ে গড়বড় হওয়ায় ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা তিলক ভার্মার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। রাহানে ফিরিয়ে আইপিএলে নিজের অভিষেক ম্যাচেই নিজের প্রথম উইকেট তুলে নেন অশ্বিনী।
ইনিংসের প্রথম বল থেকেই চার-ছক্কা মারার মন্ত্রে বিশ্বাসী ট্রাভিস হেড। আক্রমণাত্বক ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলারদের আত্মবিশ্বাস তলানিতে ঠেলে দেয়ার পাশাপাশি ভয়ও ধরিয়ে দেন অস্ট্রেলিয়ার ওপেনার। জাতীয় দলে এমন ‘মুডে’ ব্যাটিং করা হেড সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে হয়ে উঠেছেন আরও আক্রমণাত্বক, বিধ্বংসী। চার-ছক্কা ছাড়া অন্য কিছু করতে যেন ভুলেই গেছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জফরা আর্চারের বলে আঙুলে চোট পেয়েছিলেন সাঞ্জু স্যামসন। অস্ত্রোপচার করানোর ফলে আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচ মিস করার শঙ্কায়ও ছিলেন ডানহাতি উইকেটকিপার ব্যাটার। তবে ইমপ্যাক্ট সাবের নিয়ম থাকায় সেই সুযোগ কাজে লাগিয়ে রাজস্থান রয়্যালসের প্রথম তিন ম্যাচে শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।
সবশেষ ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফর করেছিল বাংলাদেশ। সে সময় সিরিজটি আয়োজিত হয়েছিল ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ড। এরপর যেমন বাংলাদেশের অস্ট্রেলিয়া যাওয়া হয়নি, আবার এই ভেন্যুতেও আন্তর্জাতিক কোন ম্যাচ আয়োজিত হয়নি।
জন্ম পাকিস্তানের লাহোরে, ক্রিকেট কথা দেশটির হয়েও। কিন্তু ভাগ্য মোহাম্মদ আব্বাসকে নিয়ে গিয়েছে নিউজিল্যান্ডকে। আবার আন্তর্জাতিক অভিষেকটাও হয়েছে পিতৃভূমি পাকিস্তানের বিপক্ষেই। পাকিস্তানের সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার আজহার আব্বাসের ছেলে মোহাম্মদ আব্বাসের জীবনই এমনই বিচিত্র।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পর রাজস্থান রয়্যালসের বিপক্ষেও হারল চেন্নাই সুপার কিংস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রবিবারের খেলায় সাঞ্জু স্যামসন-রায়ান পরাগদের দলের বিপক্ষে ছয় রানে হারল রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই।
ইনিংসের প্রথম ওভারেই রান আউট হয়ে ফিরলেন অভিষেক শর্মা। টপ অর্ডারে ব্যাটিংয়ে আসা ইশান কিশান, নীতিশ কুমার রেড্ডিও আউট হয়েছেন দ্রুতই। ব্যাট হাতে দারুণ শুরু পাওয়া ট্রাভিস হেডও ইনিংস বড় করতে পারেননি। সানরাইজার্স হায়দরাবাদের টপ অর্ডারের ব্যর্থতার দিনে ৪১ বলে ৭৪ রানের ইনিংস খেলেছেন অনিকেত ভার্মা। বাঁহাতি পেস বোলিংয়ে হায়দরাবাদকে গুঁড়িয়ে দেয়া মিচেল স্টার্ক একাই নিয়েছেন ৫ উইকেট।
তিন ফাইনাল, দুই শিরোপা! আইসিসির সবশেষ তিন টুর্নামেন্টে এমন অবিশ্বাস্য পারফরম্যান্স করেছে ভারত। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপ জিততে পারলে আইসিসির টুর্নামেন্টে হ্যাটট্রিক শিরোপা জিততো তারা। কয়েক বছরের ব্যবধানে তিনটা ফাইনাল খেলা এবং দুটি টুর্নামেন্ট জেতার কাজটা যে সহজ ছিল না সেটা মনে করিয়ে দিয়েছেন রোহিত শর্মা। সেই সঙ্গে জানিয়েছেন, আইসিসির শেষ তিন টুর্নামেন্ট খেলা ভারতীয় ক্রিকেটারদের সবার সম্মান প্রাপ্য।
আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স হারবে এটা যেন নিয়ম হয়েছে। সবমিলিয়ে টানা ১৩ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে জিততে পারেনি পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। তবে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও হেরেছেন হার্দিক পান্ডিয়ারা। গুজরাট টাইটান্সের বিপক্ষে হারের দিনে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হয়েছে মুম্বাইয়ের অধিনায়ককে।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হেরে এবারের আইপিএল শুরু করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তারা দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে হেরেছে ৩৬ রানের ব্যবধানে। গুজরাটের দেয়া ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাইয়ের ইনিংস থেমেছে ১৬০ রানে।