প্রথম ইনিংসে ২২৯ রানে অলআউট হয় গ্লুচেস্টারশায়ার। দলটির হয়ে জেমস ব্রেসি ৮৬ ও প্রাইস ৫২ রান করেন। জবাবে কেন্ট ৩৫৩ করে বড় লিড নিশ্চিত করে। কেন্টের হয়ে বেন কম্পটন ১২৬ ও বেল-ড্রামন্ড ৫৫ রান করেন। দ্বিতীয় ইনিংসেও গ্লুচেস্টারশায়ারকে বড় সংগ্রহ করতে দেয়নি কেন্টের বোলাররা। ২৪১ রানে অলআউট হয় সফরকারীরা।
কামরান ধারিয়াল ৬৬ রান করে প্রতিরোধ গড়েন। কেন্টের ম্যাট মিলনেস ৫ উইকেট নিলেও খালেদের বোলিংও ছিল কার্যকর। তার বোলিংয়ে চাপে ছিল গ্লুচেস্টারশায়ার, শেষ পর্যন্ত কেন্টের সামনে জয়ের জন্য ১১৭ রানের লক্ষ্য দাঁড়ায়। গ্লুচেস্টারশায়ারের দ্বিতীয় ইনিংস চলার সময়ই কেন্ট পায় বড় সুখবর।
তাদের প্রমোশনের একমাত্র প্রতিদ্বন্দ্বী নর্থহ্যাম্পটনশায়ার লর্ডসে মিডলসেক্সের কাছে হেরে যায়। তাতেই মূলত কেন্টের প্রথম বিভাগে ওঠা তখনই নিশ্চিত হয়ে যায়। এরপর জয়ের জন্য ১১৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন জাক ক্রলি। প্রথম বলেই চার মারেন তিনি। যদিও হাফ সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন তিনি। ৪৪ রান করে আউট হন ক্রলি। বেন কম্পটন করেন ৪ রান।
এরপর সাম নর্থইস্টের অপরাজিত ৪৯ রানের ইনিংসে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় কেন্ট। শেষ দিকে রস প্রাইসের ওভারে নর্থইস্ট ছক্কা ও টানা দুই চার মেরে ম্যাচ শেষ করেন। ১২০ রান করে ২ উইকেট হারানো কেন্ট পায় ৮ উইকেটের জয়। এটি চলতি মৌসুমে কেন্টের অষ্টম জয়। সেই জয়ের সঙ্গে দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগে ফেরার টিকিটও নিশ্চিত হলো তাদের।