এটাই ভারতের হয়ে আমার শেষ বিশ্বকাপ: কোহলি

ভারতীয় ক্রিকেট
বিরাট কোহলি, ফাইল ছবি
বিরাট কোহলি, ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে ২২ বছর কাটিয়ে ফেলেছেন বিরাট কোহলি। অবসর নিয়েছেন টেস্ট ও টি-টোয়েন্টি থেকে। তবে এখনও ওয়ানডে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। ধারণা করা হচ্ছিল ২০২৭ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেবেন ভারতের ক্রিকেটের অন্যতম সফল এই ক্রিকেটার।

২০২৪ সালের জুনে টেস্ট ছেড়ে দেন কোহলি। আর একই বছর ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পর টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন তিনি। এবার কোহলি জানিয়েছেন ২০২৭ বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না তাকে। এই বিশ্বকাপে ফর্ম ধরে রাখতে শারীরিক ও মানসিকভাবে বেশ ধকল পোহাতে হবে কোহলিকে। এ প্রসঙ্গে কথা বলতে গিয়েই ক্যারিয়ার নিয়ে এই গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি।

সম্প্রতি জিওহটস্টারের এক পডকাস্টে কোহলি বলেন, ‘এবার খেলা হবে বিদেশের ভিন্ন কন্ডিশনে, যা শরীর এবং মনের ওপর বাড়তি চাপ ফেলে। তবে আমার জন্য এটিই ভারতের হয়ে শেষ বিশ্বকাপ। আর এটাই আমার মূল অনুপ্রেরণা—মাঠের লড়াইয়ে নিজের সবটুকু উজাড় করে দেওয়া।’

২০১১ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলেই শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন কোহলি। এরপর খেলেছেন ২০১৫, ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপে। এর মধ্যে ২০২৩ বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন কোহলি। সর্বশেষ বিশ্বকাপে ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেননি কোহলি। অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা বঞ্চিত হন তিনি।

ওয়ানডে ক্রিকেট নিয়ে কোহলির ভাষ্য, ‘৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা অন্য যেকোনো কিছুর চেয়ে অনেক বেশি। কারণ, এখানে টি-টুয়েন্টি ক্রিকেটের সমপরিমাণ তীব্রতা নিয়ে প্রায় ১০ ম্যাচ খেলতে হয়। বাস্তবে দেখা যায়, এক দিনেই যেন আড়াইখানা টি-টুয়েন্টি ম্যাচের ধকল সইতে হয়। বিশ্বকাপের মতো এত বড় টুর্নামেন্টে টানা ১০টি ম্যাচজুড়ে একই পর্যায়ের তীব্রতা বজায় রাখা সত্যিই অনেক বড় বিষয়।’

এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে ৩৭ ম্যাচে খেলেছেন কোহলি। ব্যাট হাতে আইসিসিরি ৫০ ওভারের এই বিশ্ব আসরে করেছেন ১ হাজার ৭৯৫। সেঞ্চুরি করেছেন ৫টি, আর ১২ টি হাফ সেঞ্চুরি। বিশ্বকাপে শচিনের রেকর্ড ২ হাজার ২৭৮ রানের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আছেন কোহলি। ক্যারিয়ারের সায়াহ্নে এসেও আরেকটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন কোহলির। তিনি বলেন, ‘অবশ্যই বিশ্বকাপ জয়ই লক্ষ্য। সে জন্য যা কিছু করা দরকার তা করতে আমি প্রস্তুত।’

আরো পড়ুন: