ব্যাটে বলে উজ্জল সাকিব, জিতল মায়ামি
ফ্লোরিডা লায়ন্সের মতো ফ্যালকন্সের বিপক্ষেও ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমেছিলেন সাকিব আল হাসান। আক্রমণাত্বক ব্যাটিংয়ে ঝড় তুলে ২৬৩.৬৪ স্ট্রাইক রেটে ১১ বলে খেলেন ২৯ রানের ইনিংস। দুইটি ছক্কার সঙ্গে তিনটি চারও মারেন বাঁহাতি এই ব্যাটার। পরবর্তীতে বল হাতে ২ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। সাকিবের এমন অলরাউন্ড পারফরম্যান্সের সঙ্গে অ্যাঞ্জেলো পেরেরা ঝড়ো ব্যাটিংয়ে ১৩ রানের জয় পেয়েছে মায়ামি ব্লেজ।