খুশদিলের মেজাজ হারানোর ঘটনায় মুখ খুললো পিসিবি
মাঠে খাপছাড়া পারফরম্যান্সের প্রভাব মাঠের বাইরেও পড়েছে পাকিস্তানের। নিউজিল্যান্ডে শেষ ওয়ানডেতে দর্শকদের রীতিমতো মারতে যান খুশদিল শাহ। সিরিজ শেষে এ নিয়ে বিবৃতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
মাঠে খাপছাড়া পারফরম্যান্সের প্রভাব মাঠের বাইরেও পড়েছে পাকিস্তানের। নিউজিল্যান্ডে শেষ ওয়ানডেতে দর্শকদের রীতিমতো মারতে যান খুশদিল শাহ। সিরিজ শেষে এ নিয়ে বিবৃতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সাম্প্রতিক সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পাকিস্তানের। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজেভাবে বিদায় নেয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে দলটি, হেরেছে টি-টোয়েন্টি সিরিজেও। সামনের দুই মাসে পাকিস্তানের ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়ে।
রাজস্থান রয়্যালসের বিপক্ষে জিততে শেষ ৩১ বলে পাঞ্জাব কিংসের প্রয়োজন ৭৫ রান। কাজটা কঠিন হলেও নেহাল ওয়াদেরা এবং গ্লেন ম্যাক্সওয়েল উইকেটে থাকায় স্বপ্ন দেখছিলেন পাঞ্জাবের সমর্থকরা। এমন সময় মাহিশ থিকশানার অফ স্টাম্পের বাইরের বলে লং অফের উপর দিয়ে ছক্কা মারার চেষ্টায় যশস্বী জয়সাওয়ালের হাতে ক্যাচ দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। পরের ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছেন হাফ সেঞ্চুরিয়ান ওয়াদেরা।
বিশ্বের অন্যতম প্রযুক্তি নির্ভর খেলা ধরা হয় ক্রিকেটকে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সুবাদে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে বিভিন্ন প্রযুক্তি। আসন্ন পাকিস্তান সুপার লিগে ম্যাচ অফিসিয়ালস টেকনোলজি (এমওটি) ব্যবহারের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ঘরের মাঠ চিপাকে চেন্নাই সুপার কিংসকে হারের স্বাদ দিয়েছে দিল্লি ক্যাপিটালস। বিজয় শঙ্করের হাফ সেঞ্চুরির সঙ্গে ধোনির অপরাজিত ইনিংসেও জয়ের নাগাল পায়নি চেন্নাই। এই দুজনের ধীর গতির ব্যাটিংয়ের কারণেই মূলত ২৫ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় চেন্নাইয়ের। দিল্লি ক্যাপিটালস এই ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করে।
কানাডার গ্লোবার সুপার লিগ ও বিগ ব্যাশে সুযোগ পেয়েও খেলা হয়নিন রিশাদ হোসেনের। এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ পেয়েছেন রিশাদ। এই স্পিন বোলিং অলরাউন্ডারকে এবার পুরো টুর্নামেন্টের জন্যই এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নাজমুল হোসেন শান্ত সরে যাওয়ায় বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন লিটন দাস। তবে ব্যাট হাতে ছন্দে না থাকায় ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে নিয়ে সংশয়ও আছে বেশ খানিকটা। অধিনায়ক হওয়ার ভাবনায় থাকলেও খালেদ মাহমুদ সুজন মনে করেন, লিটনকে আগে ফর্মে ফিরতে হবে।
সামনেই ব্যস্ত সূচি ইংল্যান্ডের। এর আগেই বড় ধাক্কা খেল দলটি। সামনেই জিম্বাবুয়ে ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে ইংলিশদের। এই সিরিজ দুটিতে পাওয়া যাবে না অলি স্টোনকে। এই পেসার হাঁটুর চোটে পড়েছেন।
দ্বিতীয় ওয়ানডেতে হারিস রউফের কনকাশন সাব হিসেবে খেলতে নেমে ৫১ রানের ইনিংস খেলেছিলেন নাসিম শাহ। সিরিজের শেষ ম্যাচে ইমাম উল হকের কনকাশন সাব হিসেবে নামাতে হয়েছে উসমান খানকে। সবমিলিয়ে ১২ জন ব্যাটিং করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ম্যাচের ফল বদলায়নি একটুও। ২৬৪ রান তাড়ায় সফকারীরা ২২১ রানের বেশি করতে পারেনি। ৪৩ রানের হারে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। এর আগে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছেন সালমান আলী আঘারা।
পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রিয়ানশ আরিয়াকে আউট করে ‘নোটবুক উদযাপন’ করায় শাস্তি পেয়েছিলেন দিগ্বেশ রাঠি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও একই উদযাপন করে আবারও শাস্তি পেলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের এই লেগ স্পিনার। ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার সঙ্গে রাঠির নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।
মুম্বাই ইন্ডিয়ান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ম্যাচের দ্বিতীয় ইনিংসের তখনও ৭ বল বাকি। ম্যাচ জিততে মুম্বাইয়ের প্রয়োজন ২৪ রান। এমন সময় আউট না হওয়ার পরও তুলে নেয়া হয় ‘ইমপ্যাক্ট সাব’ হিসেবে খেলতে নামা তিলক ভার্মাকে। যদিও ম্যাচটা জিততে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে মাহেলা জয়াবর্ধনে জানান, এটা একটা ট্যাকটিক্যাল সিদ্ধান্ত ছিল।
রাওয়ালপিন্ডি, করাচি এবং মুলতানের পাশাপাশি লাহোরেও অনুষ্ঠিত হবে পাকিস্তানের সুপার লিগের (পিএসএল) আগামী মৌসুম। পিএসএলের ম্যাচ ও অনুশীলন চলাকালীন যাতে যানজটের সৃষ্টি না হয় সেজন্য লাহোরের সরকারি ও বেসরকারি স্কুলের সময়সূচিতে পরিবর্তন এনেছে পাঞ্জাব সরকার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।