টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান নারী দল
আগামী নভেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ডিসেম্বরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তানের মেয়েরা।
আগামী নভেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ডিসেম্বরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তানের মেয়েরা।
ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি এখন অনেক দিন ধরেই জাতীয় দলে নেই। ৩৫ বছর বয়সী এই বোলারকে রাখা হয়নি আসন্ন অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডেও। শামিকে কি আর ভারতের হয়ে খেলতে দেখা যাবে কিনা এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভারতের সংবাদ মাধ্যমে।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। আসন্ন এই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার তারা ওমানের আল আমেরাতে অনুষ্ঠিত এশিয়া-ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্বে জাপানকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর নড়েচড়ে বসেছেন বাংলাদেশ দলের নির্বাচকরা। মিডল অর্ডারের ঘাটতি মেটাতে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাকা হয়েছে উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনকে। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন ২০২৭ বিশ্বকাপের ভাবনাতেই দলে নেয়া হয়েছে অঙ্কনকে।
বাংলাদেশ দলকে ১০ উইকেটে হারিয়ে নারী বিশ্বকাপের সেমি ফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের দেয়া ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো বেগই পেতে হয়নি অজিদের। তারা ২৫.১ ওভার হাতে রেখেই জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।
টপ অর্ডার, মিডল অর্ডার কিংবা লোয়ার অর্ডার— আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে জ্বলে উঠতে পারেনি কেউই। তৃতীয় ও শেষ ম্যাচে তো সাইফ হাসান ছাড়া বাকিরা সবাই ছিলেন আসা-যাওয়ার মিছিলেন। ব্যাটারদের ব্যর্থতার ছাপ পড়েছে সিরিজের ফলাফলেও। তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিকদের ব্যর্থতায় আফগানদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। গাজী আশরাফ হোসেন লিপু মনে করেন, বাংলাদেশের ব্যাটিং দুর্বলতা এক্সপোজ হয়ে গেছে।
সামোয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের জয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার টিকিট পেয়েছে ওমান এবং নেপাল। টুর্নামেন্টের ১৮ ও ১৯তম দল হিসেবে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে তারা। বিশ্বকাপের কয়েক মাস আগেই ১৯ দলের খেলা চূড়ান্ত হয়েছে। বাকি একটি দল আসবে এশিয়া-পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে খেলা স্কোয়াড থেকে দুইটি পরিবর্তন এসেছে। ওপেনার মোহাম্মদ নাঈম শেখ এবং পেসার নাহিদ রানা বাদ পড়েছেন।
চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। অক্টোবর-নভেম্বরে ভারতের বিপক্ষে হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন কিনা সেটাও নিশ্চিত নয়। এখনো চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় কোচিংয়ে যোগ দিলেন ম্যাক্সওয়েল। স্প্রিং চ্যালেঞ্জ টুর্নামেন্টে মেলবোর্ন স্টারস নারী দলের সহকারী কোচের দায়িত্ব সামলাবেন তিনি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একটা সময় নিয়মিতই খেলেছেন কেন উইলিয়ামসন। তবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের সবশেষ মৌসুমে তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কেউই। ২০২৬ আইপিএলেও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ককে দলে নিতে আগ্রহ দেখাতে পারে সেটার সম্ভাবনা কম। এমন অবস্থায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ‘স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার’ হিসেবে যোগ দিলেন উইলিয়ামসন।
জাতীয় দলে খেলার সুযোগ না হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার ব্যস্ততা যেন কমছেই না সাকিব আল হাসান। কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্ট খেলা শেষ হওয়ার পর আরও তিনটি লিগে নাম লেখালেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। ভিন্ন ভিন্ন লিগে রয়্যাল চ্যাম্পস ও হিউস্টন রাইডার্সের হয়ে খেলবেন। বাকি একটি দলের নাম এখনো নিশ্চিত নয়।
বিশ্বকাপের মঞ্চে কয়েকবার দেখা হলেও ২০২৪ সালের মার্চের আগে কখনোই বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি অস্ট্রেলিয়া। সেই সফরে বাংলাদেশের মেয়েদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছিলেন অ্যালিসা হিলি-এলিস পেরিরা। ১৮ মাস আগে খেলা সিরিজ দিয়ে বাংলাদেশকে নিয়ে হোমওয়ার্ক সেরেছে অস্ট্রেলিয়া। নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে খেলতে নামার আগে এমনটাই জানিয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড।