আইপিএল শেষ ফিলিপসের
আইপিএলের মেগা নিলাম থেকে গ্লেন ফিলিপসকে দলে ভিড়িয়েছিল গুজরাট টাইটান্স। এবারের আসরে ৫টি ম্যাচ খেলে ফেললেও গুজরাটের একাদশে জায়গা হয়নি ফিলিপসের। তবে বেশ কিছু ম্যাচে দলটির হয়ে ফিল্ডিং করতে দেখা গেছে তাকে।
আইপিএলের মেগা নিলাম থেকে গ্লেন ফিলিপসকে দলে ভিড়িয়েছিল গুজরাট টাইটান্স। এবারের আসরে ৫টি ম্যাচ খেলে ফেললেও গুজরাটের একাদশে জায়গা হয়নি ফিলিপসের। তবে বেশ কিছু ম্যাচে দলটির হয়ে ফিল্ডিং করতে দেখা গেছে তাকে।
অনবদ্য এক সম্মাননা পেতে যাচ্ছেন টেস্টে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেয়া জেমস অ্যান্ডারসন। ক্রিকেটে অসামান্য অবদানের জন্য 'নাইটহুড' উপাধি দেয়া হচ্ছে ইংল্যান্ডের কিংবদন্তি এই পেসারকে।
এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পুরো আসরে খেলার অনুমতি পেয়েছিলেন লিটন দাস। সেই সুবাদে পিএসএল খেলতে রওনা দিয়েছিলেন বাংলাদেশের ওপেনার লিটন। যদিও আঙুলের ইনজুরির কারণে পিএসএলে না খেলেই দেশে ফিরছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এমনটা নিশ্চিত করেছেন লিটন নিজেই।
ঘরের মাঠ চিপকে কলকাতা নাইট রাইডার্সের সামনে রীতিমতো উড়ে গেছে চেন্নাই সুপার কিংস। ৫৯ বল বাকি থাকতে আট উইকেটে ম্যাচ হেরেছে মহেন্দ্র সিং ধোনির দল। ম্যাচ শেষে জানা গেল, নিজেদের পুরোনো ক্রিকেটারদের পরিকল্পনার কাছেই ধরাশায়ী হয়েছে দলটি।
রুতুরাজ গায়কোয়াড় ইনজুরিতে পড়ায় আবারও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। যদিও তার নেতৃত্বে ভাগ্য বদলায়নি পাঁচবারের শিরোপাজয়ী দলটির। ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসে আট উইকেটে হেরেছে দলটি। কলকাতা নাইট রাইডার্সের স্পিনারদের সামনে এ দিন দাঁড়াতেই পারেননি চেন্নাইয়ের ব্যাটাররা।
টি-টোয়েন্টিতে নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও টেস্ট এবং ওয়ানডেতে এখনও বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি ব্যাটার কতদিন বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সেটার নিশ্চয়তা নেই। টেস্ট কিংবা ওয়ানডে থেকে শান্ত সরে দাঁড়ালে অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন মেহেদী হাসান মিরাজ। সুযোগ আসলে বাংলাদেশের অধিনায়ক হতে রাজী আছেন তারকা এই অলরাউন্ডার। তবে আপাতত অধিনায়ক শান্তকে সমর্থন দিতে চান মিরাজ।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, জিম-আফ্রো টি-টেন লিগের পর বিগ ব্যাশেও দল পেয়েছিলেন রিশাদ হোসেন। তবে ভিসা ও এনওসি জটিলতায় তিনটি টুর্নামেন্টের একটিতেও খেলতে যেতে পারেননি বাংলাদেশের তরুণ এই লেগ স্পিনার। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে অবশ্য প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে তার। যদিও লাহোর কালান্দার্সের প্রথম ম্যাচে সুযোগ মেলেনি রিশাদের।
মিরপুরের উইকেটকে বলা হয়ে থাকে ব্যাটারদের জন্য মৃত্যুফাঁদ। যেখানে স্পিনাররা একের পর এক উইকেট নিয়ে উল্লাস করেন আর বিপরীতে ব্যাটাররা হাঁসফাঁস করেন। টেস্টের মতো ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতেও মিরপুরে দেখা মেলে একই চিত্র। টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো করতে তাই মিরপুরের বাইরে সিলেট কিংবা চট্টগ্রামে খেলা দেয়ার আহ্বান জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তারকা অলরাউন্ডার মনে করেন, ভালো উইকেটে খেলা হলে বোলাররা যেমন শিখবেন তেমনি ব্যাটাররাও আরও বেশি শটস খেলতে পারবেন।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচে শনিবার মুখোমুখি হতে যাচ্ছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচটি বহন করছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের ঐতিহ্য ও মর্যাদাও। ফলে ক্রিকেটার থেকে সমর্থক সবার কাছেই এই ম্যাচের গুরুত্ব অনেক।
চলতি বছরের ফেব্রুয়ারিতে হওয়া টেস্টে র্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদ অনুযায়ী ৬৫ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে বাংলাদেশ। একই তালিকায় এখন পর্যন্ত কোনো পয়েন্ট না জেতা জিম্বাবুয়ের অবস্থান ১২ নম্বরে। র্যাঙ্কিং কিংবা পরিসংখ্যানে এগিয়ে থাকলেও জিম্বাবুয়েকে হালকাভাবে নিতে চান না নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের টেস্ট অধিনায়কের কাছে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গত বৃহস্পতিবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের প্রাইজমানি ঘোষণা করেছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ মার্কিন ডলার (প্রায় ৫.৫ কোটি বাংলাদেশি টাকা)। রানার্সআপ দলের জন্য বরাদ্দ করা হয়েছে ২ লাখ ডলার (প্রায় ২.২ কোটি টাকা)।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বিধ্বংসী ইনিংস খেলে দিল্লি ক্যাপিটালসকে জিতিয়েছেন লোকেশ রাহুল। ৫৩ বলে ৯৩ রানের ইনিংস খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এর মধ্যে ছয়টি ছক্কা ও সাতটি চারের মার মেরেছেন তিনি। ১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো ছিল না দিল্লি।