ডারউইন টেস্ট জয় শান্তর কাছে এখন অতীত
বাংলাদেশের বিপক্ষে খেলা অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ টেস্ট ক্রিকেট ইতিহাসের সেরা, পরিসংখ্যান অন্তত তাই বলে। টেস্ট ইতিহাসে এর আগে কোনো দলই ৩০০ বা তার বেশি টেস্ট উইকেটের মালিক এমন ৪ জন বোলার নিয়ে দল সাজাতে পারেনি। শুধু পরিসংখ্যান নয়, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও নাথান লায়নরা নামে-ভারে কিংবা যেকোনো বিচারেই বিশ্বসেরা বোলিং লাইনআপ। ডারউইন টেস্ট শুরুর আগে তাই এমন দোর্দণ্ড প্রতাপশালী বোলিং আক্রমণ বাংলাদেশকে কিভাবে গুড়িয়ে দেয় সেটিই ছিল দেখার অপেক্ষা।