দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি-টোয়েন্টিতে খেলবেন মুস্তাফিজ
মুস্তাফিজুর রহমান আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। ৬ কোটি ভারতীয় রুপিতে দিল্লিতে যোগ দিয়েছিলেন।
মুস্তাফিজুর রহমান আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। ৬ কোটি ভারতীয় রুপিতে দিল্লিতে যোগ দিয়েছিলেন।
ভালো শুরু পেলেও এইডেন মার্করাম, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, রায়ান রিকেলটনরা ফিরেছেন দ্রুতই। বাকিরাও খুব বেশি সুবিধা করে উঠতে পারেননি। তবে ডারউইনে অস্ট্রেলিয়ান বোলারদের উপর তাণ্ডব চালিয়ে ৪১ বলে সেঞ্চুরি তুলে নেন ডেওয়াল্ড ব্রেভিস। ৮ ছক্কা ও ১২ চারে ৫৬ বলে খেলেছেন অপরাজিত ১২৫ রানের ইনিংস। ব্রেভিসের এমন ব্যাটিংয়ে ২১৮ রান তোলে সাউথ আফ্রিকা। রান তাড়ায় প্রথম টি-টোয়েন্টির মতো টিম ডেভিড হাফ সেঞ্চুরি করলেও গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড কিংবা মিচেল মার্শরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। অস্ট্রেলিয়াকে কিউনা মাফাকা, কর্বিন বশ, কাগিসো রাবাদার পেস আগুনে পুড়িয়ে ৫৩ রানের জয় তুলে নিয়েছে সাউথ আফ্রিকা। এ জয়ে সিরিজে ১-১ এ সমতা ফিরিয়েছে সফরকারীরা।
২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত নিউজিল্যান্ড দলের প্রায় নিয়মিত মুখ ছিলেন টম ব্রুস। তবে এরপর আর খুব বেশি সুযোগ পাননি তিনি। কিউইদের হয়ে ১৭টি টি-টোয়েন্টিতেই শেষ হয়ে যায় ক্যারিয়ার। অনেকেই হয়তো ভেবেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না এই ব্যাটারকে।
ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে একের পর এক রেকর্ড গড়েছেন শুভমান গিল। মাস জুড়ে রান বন্যা বইয়ে দিয়ে মাসসেরার স্বীকৃতি পেয়েছেন ভারতের এই টেস্ট অধিনায়ক। এর মধ্যে দিয়ে প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে চারবার তিনি প্লেয়ার অব দ্য মান্থ হওয়ার কীর্তি গড়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর অনেক ক্রিকেটারই কোচিং বা ধারাভাষ্যকে পেশা হিসেবে বেছে নেন। ক্রিকেট খেলার সঙ্গে সরাসরি সম্পৃক্ততা খুব বেশি দেখা যেত না আগে। তবে সেই পরিস্থিতি বদলে গেছে। এখন সাবেক ক্রিকেটাররাও নানা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ান।
দ্য হান্ড্রেডে ফর্মের তুঙ্গে আছেন ডেভিড ওয়ার্নার। লন্ডন স্পিরিটের হয়ে খেলতে নেমে ৩ ম্যাচে দুটি হাফ সেঞ্চুরিতে ১৫০ রান করেছেন তিনি। ১৪১.৫০ স্ট্রাইক রেটে ব্যাটিং গড়া বাঁহাতি ব্যাটারের গড় ৭৫। তিন ম্যাচ শেষে তিনিই ১০০ বলের এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক।
অস্ট্রেলিয়ার ডারউইনে চলতি মাসেই শুরু হতে যাচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। যেখানে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ ‘এ’ দল। এই সিরিজে বাংলাদেশ 'এ' দলের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এ ছাড়া সেভেন প্লাস স্পোর্টসের মাধ্যমে খেলাটি লাইভ দেখা যাবে।
ব্যস্ত সূচির আগে ফিটনেস পরীক্ষার অংশ হিসেবে একদিন আগেই জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হন জাতীয় দলের ক্রিকেটাররা। অ্যাথলেটিক্স ট্র্যাকে হয় তাদের দৌড় ও শারীরিক সক্ষমতা যাচাই। ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প এখনো চলমান। এই ক্যাম্পে নাহিদ রানা, তানজিম হাসান সাকিবদের নিবেদনে মুগ্ধ হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্ট্রেংন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি।
২০১৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বেটিং কেলেঙ্কারির সঙ্গে নাম জড়ানোর ঘটনায় মহেন্দ্র সিং ধোনির দায়ের করা ১০০ কোটি টাকার মানহানি মামলায় অবশেষে অগ্রগতি হচ্ছে। গত ১১ আগস্ট, মাদ্রাজ হাইকোর্ট মামলাটির শুনানি শুরুর নির্দেশ দিয়েছে।
সবশেষ আইপিএলের আগে চড়া দামে রবিচন্দ্রন অশ্বিনকে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস। তবে পারফরম্যান্সে প্রত্যাশা মেটাতে না পারায় এক মৌসুম শেষেই চেন্নাই ছাড়তে হতে পারে ভারতীয় এই স্পিনারকে। চেন্নাই ছাড়তে রাজি থাকলেও ২০২৬ আইপিএলে তাকে রাখা হবে নাকি ছেড়ে দেয়া হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের কাছে সেই বিষয়ে স্পষ্টতা চেয়েছেন অশ্বিন। সূত্রের বরাত দিয়ে এমন প্রতিবেদনই প্রকাশ করেছে ক্রিকইনফো।
রাজনৈতিক পট পরিবর্তনের ফলে পরিবর্তন এসেছে দেশের অনেক কিছুতেই। যার প্রভাব বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) পড়েছে। প্রতিনিয়তই আসছে নিত্যনতুন পরিবর্তন কিংবা নতুন নতুন সিদ্ধান্ত। এবার আরেকটি নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি। ক্রিকেটারদের বিদেশী চিকিৎসার স্থানে বদল আনার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বোর্ড।