৪২ ম্যাচে ১৭ জয়, তবুও বেতন বাড়ছে বাবর-রিজওয়ানদের
পাকিস্তান জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের বেতন ৩৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ইতোমধ্যে অনুমোদন দিয়েছে বোর্ড অব গভর্নরস। ক্রিকেটারদের জন্য নতুন বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ১৭৩ কোটি ৪৯ লাখ পাকিস্তানি রুপি।