কার্সের নাইটক্লাব-কাণ্ডে ভীষণ বিরক্ত রুট
ব্রাইডন কার্সের মাঠের বাইরের ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে ইংল্যান্ড দলের ভাবমূর্তি নিয়ে। সতীর্থদের এমন কাণ্ডে ভীষণ বিরক্ত টেস্ট অধিনায়ক জো রুট। মাঠ ও মাঠের বাইরে নিজেদের আচরণে নতুন মানদণ্ড তৈরি করতে দলের সংস্কৃতিতে পরিবর্তন আনার লক্ষ্য তার।