পাঞ্জাব ছেড়ে হিমাচলে নেহাল
একাদশে নিয়মিত সুযোগ না পাওয়ায় পাঞ্জাব ছাড়ছেন নেহাল ওয়াদেরা। ঘরোয়া ক্রিকেটের ২০২৬-২৭ মৌসুমে হিমাচলের হয়ে খেলবেন বাঁহাতি এই ব্যাটার। নেহালের পাশাপাশি হিমাচলের হয়ে খেলবেন গত মৌসুমে উত্তরখান্ডের হয়ে খেলা প্রশান্ত চোপড়া।
একাদশে নিয়মিত সুযোগ না পাওয়ায় পাঞ্জাব ছাড়ছেন নেহাল ওয়াদেরা। ঘরোয়া ক্রিকেটের ২০২৬-২৭ মৌসুমে হিমাচলের হয়ে খেলবেন বাঁহাতি এই ব্যাটার। নেহালের পাশাপাশি হিমাচলের হয়ে খেলবেন গত মৌসুমে উত্তরখান্ডের হয়ে খেলা প্রশান্ত চোপড়া।
বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী ব্যাটিং কোচ হচ্ছেন মোহাম্মদ ইউসুফ! এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের একটি সংবাদমাধ্যম। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব পাননি পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। তবে সুযোগ থাকলে বাংলাদেশের কোচ হতে আগ্রহী তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আচরণবিধি ভঙ্গ করায় ভারতের পেসার গুরনুর ব্রারকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই সঙ্গে তার শৃঙ্খলাজনিত রেকর্ডে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
আইসিসি বিশ্বকাপ লিগ-২-এর পরবর্তী পর্বকে সামনে রেখে অলরাউন্ডার টিম প্রিংগল ও সাকিব জুলফিকারকে দলে ফিরিয়েছে নেদারল্যান্ডস। উট্রেখটের কামপংয়ে অনুষ্ঠিত এই পর্বে নেপাল ও নামিবিয়ার বিপক্ষে চারটি ওয়ানডে খেলবে ডাচরা।
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার ময়েজেস হেনরিকস সিডনি সিক্সার্স ও নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে ক্রিকেটকে পুরোপুরি বিদায় দিচ্ছেন না তিনি। জন্মভূমি পর্তুগালের হয়ে সহযোগী সদস্য দেশের ক্রিকেট খেলতে দেখা যাবে ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডারকে। বিশ্বকাপ বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করায় ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।
টানা দুটি বিশ্বকাপ জয়ের পর আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে বড় ধাক্কা খেয়েছে ভারত। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে এবং ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজে কোনো ম্যাচই জিততে পারেনি তারা। এই হতাশাজনক ফলের পর দলকে নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।
মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) এলিমিনেটর ম্যাচে ওয়াশিংটন ফ্রিডমের কাছে হেরে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের এমআই নিউইয়র্ক। নিকোলাস পুরানের ঝড়ো সেঞ্চুরি ও কাইরন পোলার্ডের হাফ সেঞ্চুরিতে নিউইয়র্ক ২৬৬ রানের বড় সংগ্রহ পায়। কিন্তু ওয়াশিংটন অধিনায়ক স্টিভেম স্মিথ ও উইকেটরক্ষক আন্দ্রেস গাউসের জোড়া সেঞ্চুরিতে আট বল বাকি থাকতেই বিশ্বরেকর্ড করে সে রান টপকে যায় তারা। ব্যাট হাতে আরো একবার ব্যর্থ হলেও বল হাতে মিতব্যয়ী বোলিংয়ে ৩৪ রানে দুই উইকেট নেন সাকিব।
ইংল্যান্ডের বিপক্ষে এক দিনের সিরিজ শুরু হতেই আলোচনায় উঠে এসেছে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর ও বিরাট কোহলির সম্পর্ক। দুজনের মধ্যে দূরত্ব নিয়ে নানা আলোচনা থাকলেও দলের আরেক সিনিয়র ব্যাটার রোহিত শর্মার প্রতি পূর্ণ আস্থা রাখছেন গম্ভীর। তার চাওয়া, রোহিত নিজের স্বাভাবিক খেলাটাই যেন চালিয়ে যান।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর এক সপ্তাহের মধ্যেই আবার মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নয়, দেশের ঘরোয়া এক দিনের প্রতিযোগিতায় নিজের পুরোনো দল ডারহামের হয়ে খেলবেন তিনি। এর মধ্য দিয়ে তাঁর ক্রিকেটজীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।
টেস্ট-ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও বাংলাদেশের ব্যাটারদের একের পর এক শর্ট বল করলেন রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানিরা। জিম্বাবুয়ের পেসারদের সেই ফাঁদে বারবার পা দিলেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসানরা। প্রায় প্রতি ম্যাচেই শর্ট ডেলিভারিতে উইকেট বিলিয়ে দিয়ে আসায় ব্যাটারদের নিয়ে হতাশ মোহাম্মদ সালাহউদ্দিন। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ স্বীকার করলেন, বাংলাদেশের ব্যাটাররা ভুল থেকে শিক্ষা নিচ্ছেন না।
বেশ কিছুদিন ধরেই আর্থিক সঙ্কটে ভুগছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এবার তাদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জানা গেছে ওয়েস্ট ইন্ডিজকে ১ কোটি ২৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার ঋণ দিচ্ছে আইসিসি।
জিম্বাবুয়ে সফরে ব্যাটিং ব্যর্থতা যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশের। একমাত্র টেস্টের পর প্রথম দুই ওয়ানডেতেও জ্বলে উঠতে পারেননি সফরকারী ব্যাটাররা। শেষ ওয়ানডেতে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার মিলে বাংলাদেশকে হোয়াইটওয়াশ থেকে বাঁচান। এক ম্যাচ পরই আবারও দুমড়ে-মুচড়ে পড়লো বাংলাদেশের ব্যাটিং অর্ডার। ১৭১ রানের লক্ষ্য তাড়ায় ইয়াসির আলী রাব্বির হাফ সেঞ্চুরি ছাড়া আর কেউই বলার মতো কিছু করতে পারেননি। ব্যাটারদের ব্যর্থতায় আবারও হারতে হয়েছে তাওহীদ হৃদয়দের। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৩২ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল জিম্বাবুয়ে।