বিসিবি পরিচালক ইসফাককে সরিয়ে দিল এনএসসি
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হয়েছিলেন এম ইসফাক আহসান। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে পরিচালক হিসেবে তাকে সরিয়ে দিয়েছে এনএসসি। যমুনা টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম।