ফখরকে ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান
বাংলাদেশ সফরের আগে বড় ধাক্কা খেল পাকিস্তান। আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ওপেনার ফখর জামান। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তাকে এই সিরিজে পাওয়া যাবে না বলে বুধবার দলটির একটি সূত্র দেশটির গণমাধ্যমকে নিশ্চিত করেছে।