শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও ভারতকে আগ্রাসী বানাতে চান গম্ভীর
ভারতের টি-টোয়েন্টি দলের কৌশলে নতুন ধার আনছেন কোচ গৌতম গম্ভীর। এশিয়া কাপ থেকেই দেখা যাচ্ছে পাওয়ার প্লে'র সময় জসপ্রীত বুমরাহকে দিয়ে তিন ওভার করানো হচ্ছে। সাম্প্রতিক অস্ট্রেলিয়া সিরিজেও একই পরিকল্পনা অনুসরণ করেছে ভারত। সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে গম্ভীর জানালেন এমন পরিবর্তনের পেছনে রয়েছে দলের সামগ্রিক আগ্রাসন বাড়ানোর চিন্তাভাবনা।