ইংল্যান্ডের টেস্ট দলে ফেরার দ্বারপ্রান্তে রবিনসন
দীর্ঘদিন পর আবারও সাদা পোশাকের ক্রিকেটে ফেরার অপেক্ষায় আছেন অলি রবিনসন। আসন্ন ঘরের মাঠের মৌসুমকে সামনে রেখে নিজের সেরা ছন্দ দেখাতে প্রস্তুত বলেই মনে করছেন ইংল্যান্ডের এই পেসার।
দীর্ঘদিন পর আবারও সাদা পোশাকের ক্রিকেটে ফেরার অপেক্ষায় আছেন অলি রবিনসন। আসন্ন ঘরের মাঠের মৌসুমকে সামনে রেখে নিজের সেরা ছন্দ দেখাতে প্রস্তুত বলেই মনে করছেন ইংল্যান্ডের এই পেসার।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে বড় লক্ষ্য তাড়া করতে নেমে সহজ জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ২২৯ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় আট বল হাতে রেখেই, যেখানে বড় অবদান রাখেন সাউথ আফ্রিকার ব্যাটার রায়ান রিকেলটন।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জিতেছে পেশোয়ার জালমি। দলটির অধিনায়ক বাবর আজম। ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। টুর্নামেন্ট জুড়ে তিনি হাঁকিয়েছেন দুটি সেঞ্চুরিও। এমন ফর্মের পর বাবর স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি তিন ফরম্যাটেই খেলতে চান।
নতুন কোচ নিয়োগ দিয়েছে বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্স। দলটির দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার জেমস হোপস। দুই বছরের চুক্তিতে দলটির দায়িত্ব নিতে চলেছেন অভিজ্ঞ এই কোচ। এই বিষয়টি সিডনি সিক্সার্স নিশ্চিত করেছেন ৪ মে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দল এখন ঢাকায়। কিন্তু এর মাঝেই গত এশিয়া কাপে ভারতের সাথে হাত না মেলানো নিয়ে মন্তব্য করে পুরোনো বিতর্ক আবারও সামনে এনেছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আঘা। ভারতের প্রতি সৌজন্যতা দেখাতে তাদের ড্রেসিংরুম অবদি গেলেও দরজা বন্ধ করে পাকিস্তানকে চরম অপদস্ত করে ভারত, এমন চাঞ্চল্যকর কথাও জানিয়েছেন তিনি।
পাঁচ বছর পর আবারও ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে শ্রীলঙ্কা। দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাবে দলটি। রোববার এই সফরের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
আইপিএলের শুরুতে ইনজুরির কারণে খেলতে পারেননি প্যাট কামিন্স। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার ছাড়পত্র পেয়ে তিনি আইপিএলের মাঝ পথে সানরাইজার্স হায়দরবাদের সঙ্গে যোগ দিয়েছেন। গত বছরের জুলাইয়ে পিঠের ইনজুরিতে পড়েন কামিন্স। এরপর ডিসেম্বরে অ্যাশেজের তৃতীয় টেস্টে খেলার পর আবারও মাঠের বাইরে ছিটকে যান তিনি।
সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন হেনরিখ ক্লাসেন। আইপিএলে তাণ্ডব চালাতে দেখে ডানহাতি ব্যাটারকে জাতীয় দলে ফেরানোর পরামর্শ দিয়েছেন কেভিন পিটারসেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ভাবনা নেই ক্লাসেনের। ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস টুডে-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
হোটেলের বাথরুমে নারীদের গোসল করার দৃশ্য গোপনে ধারণ করেছেন! এমন অভিযোগের ভিত্তিতে শ্রীলঙ্কার দুই যুব ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও পরবর্তীতে ৫ লাখ শ্রীলঙ্কান রুপিতে তাদের দুজনকে জামিন দেওয়া হয়েছে।
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সরকারের নির্দেশে পদত্যাগ করেছে সভাপতিসহ পুরো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। শাম্মি সিলভার নেতৃত্বাধীন বোর্ড ভেঙে যাবার পর নতুন ট্রান্সফরম্যাশন কমিটি গঠন করেছে দেশটির সরকার। ৯ সদস্যের এই কমিটিতে আছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। এছাড়াও এই কমিটিতে আছেন দেশটির সাবেক ক্রিকেটার রোশান মহানামা ও সিদাথ ওয়েত্তিমুনে।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে জাতীয় দলের হয়েও নিয়মিত পারফর্ম করছিলেন হেনরিখ ক্লাসেনও। তবে সাউথ আফ্রিকার হয়ে খেলা উপভোগ না করায় আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন ডানহাতি উইকেটকিপার ব্যাটার। তবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ জিততে ক্লাসেনকে ফেরানোর পরামর্শ দিয়েছেন কেভিন পিটারসেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে পারফর্ম করতে দেখতে সাউথ আফ্রিকা বোর্ডকে এমন পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার।
দীর্ঘদিন ধরেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) কর্তাদের বিরুদ্ধে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। এসবের সাথে যুক্ত হয়েছে বোর্ডের বিরুদ্ধে প্রবল জনরোষ। এমন পরিস্থিতিতে বোর্ডকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিল দেশটির সরকার। সেই নির্দেশনা মেনে এসএলসির সভাপতির পদ থেকে দরে দাঁড়িয়েছেন শাম্মি ডি সিলভা। অন্যান্য পরিচালকরাও ইতোমধ্যেই ইস্তফা দিয়েছেন।