বাউন্ডারিতে ব্যাট দিয়ে আঘাত করার শাস্তি পেলেন জয়াসুরিয়া
শ্রীলঙ্কার স্পিনার প্রভাত জয়সুরিয়াকে আচরণবিধি ভঙ্গের দায়ে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আইসিসি। পাশাপাশি তাঁর নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ভারতের বিপক্ষে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে আউট হয়ে সাজঘরে ফেরার সময় বাউন্ডারির কাঠামোয় ব্যাট দিয়ে আঘাত করায় এই শাস্তি পেয়েছেন তিনি।