আম্পায়ারের হস্তক্ষেপ চেয়ে মিচেলকে ‘বাহবা’ দিলেন অশ্বিন
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্পিনার উসমান তারিকের বোলিংয়ের সময় একই ওভারে দুইবার ক্রিজ থেকে সরে দাঁড়ান নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল। বোলিং অ্যাকশনের মাঝে তারিকের বিরতির কারণে বিরক্ত হয়েই এমনটা করেছিলেন নিউজিল্যান্ডের এই ব্যাটার। এজন্য মিচেলকে বাহবা দিয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।