হায়দরাবাদের অধিনায়ক হচ্ছেন ইশান কিশান
পিঠের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে আইপিএলের শুরুতে পাচ্ছে না সানরাইজার্স হায়দরবাদ। ফলে একজন পেস বোলারের সাথে নতুন অধিনায়কও খুঁজতে হচ্ছে আইপিএলের এই দলটিকে।
পিঠের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে আইপিএলের শুরুতে পাচ্ছে না সানরাইজার্স হায়দরবাদ। ফলে একজন পেস বোলারের সাথে নতুন অধিনায়কও খুঁজতে হচ্ছে আইপিএলের এই দলটিকে।
গত আইপিএলে রোহিত শর্মাকে বেশির ভাগ ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাটিংয়েই সীমাবদ্ধ রাখা হয়েছিল সাবেক এই অধিনায়ককে। নতুন মৌসুম শুরুর আগে এবার তার ভূমিকা নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন দলের কোচ মাহেলা জয়াবর্ধনে।
আইপিএলের নতুন আসর শুরুর আগে চেন্নাই সুপার কিংস দলে মহেন্দ্র সিং ধোনির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবি ডি ভিলিয়ার্স। সাউথ আফ্রিকার এই কিংবদন্তি ব্যাটিং তারকার মতে, ধোনি যদি নিচের দিকেই ব্যাট করতে থাকেন, তাহলে তার দলে থাকা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে খেলতে পারেননি জশ হ্যাজেলউড। একই চোটে খেলা হয়নি ভারত ও শ্রীলঙ্কায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে। চোটে থেকে এখনো সেরে উঠতে না পারায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুতে খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার তারকা পেসারের। এমন প্রতিবেদন প্রকাশ করেছে কোডস্পোর্টস।
সাঞ্জু স্যামসন এবং রাজস্থান রয়্যালস- দুটি নাম যেন দীর্ঘদিন ধরেই একে অপরের পরিপূরক ছিল। একাধিক মৌসুমে দলের সঙ্গে পথচলায় স্যামসন নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম মুখ হিসেবে। তবে এবার সেই পুরোনো দলের বিপক্ষেই খেলতে নামবেন তিনি, যা স্বাভাবিকভাবেই বাড়তি মনোযোগ কাড়ছে।
আইপিএলের এবারের আসরের পর্দা উঠছে ২৮ মার্চ থেকে। তবে চেন্নাই সুপার কিংস নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ৩০ মার্চ। গৌহাটিতে সেদিন তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। নতুন আসর শুরুর আগে এরই মধ্যে ক্যাম্প শুরু করে দিয়েছে আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা।
এবারের আইপিএলের পর্দা উঠছে সানরাইজার্স হায়দরবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে। তবে আইপিএলের আসর শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে হায়দরাবাদ। দলটির হয়ে টুর্নামেন্টের শুরুর দিকে খেলা হচ্ছে না অধিনায়ক প্যাট কামিন্সের।
মাত্র ১৪ বছর বয়সেই আইপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করে এবার আরো বড় রেকর্ডে চোখ বৈভব সূর্যবংশীর। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আয়োজিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সূর্যবংশীকে জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে প্রশ্ন করেন, তিনটি রেকর্ডের মধ্যে কোনটি ভাঙতে চান, এক ওভারে ছয় ছক্কা, আইপিএলে দ্রুততম সেঞ্চুরি, নাকি আইপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর? সেখানেই সূর্যবংশী জানান ২৮ মার্চ শুরু হতে যাওয়া আইপিএল নিয়ে তার লক্ষ্যের কথা।
আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার বিরাট কোহলি। আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর। এই টুর্নামেন্ট শুরুর আগে বেঙ্গালুরুর সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছেন কোহলি। সেখানে দুইবারের আইপিএল জয়ী জশ হ্যাজেলউডের জায়গা হয়নি।
মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে জিম্বাবুইয়ান পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পিএসএলের দল ইসলামাবাদ ইউনাইটেডের সাথে চুক্তি থাকা সত্ত্বেও সেই চুক্তির শর্ত না মেনেই একই সময়ে আয়োজিত হতে যাওয়া আইপিএলে নাম লিখিয়েছেন মুজারাবানি। চুক্তি ভঙ্গ করায় তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবার সিদ্ধান্তও নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
কলকাতা নাইট রাইডার্স আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জন্য জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে ভিড়িয়েছে। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তারা নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়।
আইপিএলের গত আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে তারা আইপিএল খেলতে নামবে। তাদের চোখ টানা দ্বিতীয় শিরোপাতে। তবে ভারতের সাবেক অধিনায়ক ও বেঙ্গালুরুর সাবেক ক্রিকেটার অনিল কুম্বলে মনে করেন সেই কাজটা মোটেই সহজ হবে না দলটির।